Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বৃহস্পতি রাত থেকে প্রত্যাঘাত শুরু করে পাকিস্তান, কোন পথে এগোচ্ছে ভারত-পাক সংঘাত?

বৃহস্পতি রাত থেকে প্রত্যাঘাত শুরু করে পাকিস্তান, কোন পথে এগোচ্ছে ভারত-পাক সংঘাত?

Online Desk মে 9, 2025
20250509_124656.jpg

ওঙ্কার ডেস্ক: গত ২২ এপ্রিল পহেলগাঁও কাণ্ড। তার পর ভারতের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং হুঁশিয়ারি দিয়েছিলেন, জঙ্গিদের রেহাই দেওয়া হবে না বলে। তখনই দেশবাসী ভেবে নিয়েছিলেন প্রত্যাঘাত আসন্ন। অবশেষে ৭ মে ভারত শুরু করে অপারেশন সিঁদুর। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে নয়টি জায়গায় আঘাত হেনে একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। মঙ্গলবার গভীর রাতের সেই অভিযানে কার্যত বেসামাল হয়ে যায় পাকিস্তান। তবুও জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন সেদেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাক প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি ২৪ ঘন্টা যেতে না যেতে ভারতের বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার রাতে প্রত্যাঘাত শুরু করে পাক বাহিনী।

বৃহস্পতিবার রাতে পাকিস্তান থেকে একাধিক রকেট উড়ে আসে সীমান্তে। পর পর বিস্ফোরণের শব্দ শোনা যায় জম্মুতে। আখনুর, সাম্বার মতো জায়গায় বেজে ওঠে সাইরেন। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাক হামলা প্রতিহত করতে সক্ষম হয়। শুধু জম্মু নয়, বিস্ফোরণের শব্দ শোনা যায় পঞ্জাব, রাজস্থানের বিভিন্ন এলাকাতেও।সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে পাকিস্তানের মোট আটটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ভারতীয় বাহিনী। পাশাপাশি রাজস্থানের জয়সলমেরে পাকিস্তানি ড্রোন ধ্বংস করা হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় পাক হামলা প্রতিহত করার কথা। বিবৃতিতে বলা হয়, জম্মু, পঠানকোট এবং উধমপুরে সেনা ঘাঁটি লক্ষ্য করে পাকিস্তান থেকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা। যদিও ভারতীয় বাহিনী সেই হামলা প্রতিহত করেছে বলেও জানায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রক।

অন্য দিকে, চণ্ডীগড় এবং পঞ্জাবের পটীয়ালায় ‘এয়ার সাইরেন’ বেজে উঠেছে শুক্রবার। পাকিস্তান আঘাত হানতে পারে সেই আশঙ্কায় এই পদক্ষেপ করা হয়েছে। পাশাপাশি স্থানীয় মানুষজনকে বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে প্রশাসনের তরফে। এদিকে জম্মুকাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাক সেনা। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে একাধিক জায়গায় গোলাগুলি চালিয়েছে পাক বাহিনী। উত্তর কাশ্মীরের উরিতে পাক সেনার ছোঁড়া গোলার আঘাতে মৃত্যু হয়েছে এক মহিলার।

সব মিলিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ চড়ছে। গোটা দেশবাসী তাকিয়ে রয়েছেন পরিস্থিতির দিকে।

Post Views: 153

Continue Reading

Previous: রূপোলী পর্দায় যোগ দিচ্ছেন শচীন কন্যা? কি জানালেন তিনি?
Next: বিতর্ক তুঙ্গে! এবার কন্নড় সিনেমা থেকে বাদ দেওয়া হল সোনু নিগমের গান

সম্পর্কিত গল্প

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026

You may have missed

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.