Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘মোদীকে ভয় পান শাহবাজ’, সংসদে পাক প্রধানমন্ত্রীকে নিশানা বিরোধী এমপির

‘মোদীকে ভয় পান শাহবাজ’, সংসদে পাক প্রধানমন্ত্রীকে নিশানা বিরোধী এমপির

Online Desk মে 10, 2025
20250510_144528.jpg

ওঙ্কার ডেস্ক: নিজের দেশের সংসদে কটাক্ষের মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি মোদীকে ভয় পান বলে বিরোধী শিবিরের এক এমপি নিশানা করলেন শাহবাজকে। শুধু তাই নয়, শাহবাজকে ‘কাপুরুষ’ বলেও কটাক্ষ করেছেন পিটিআইয়ের এমপি শাহিদ খট্টাক।

পাকিস্তানের সংসদে চলছে অধিবেশন। সেখানে শুক্রবার ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ বা পিটিআই এমপি খট্টাক শাহবাজকে কাঠগড়ায় তোলেন। তিনি বলেন, ‘ভারতের বিরুদ্ধে এখনও পর্যন্ত একটাও বিবৃতি দেননি প্রধানমন্ত্রী।’ তাঁর আরও সংযোজন, আপনাদের নেতা এক জন কাপুরুষ, মোদীর নাম পর্যন্ত মুখে আনতে পারেন না, তা হলে সীমান্তে লড়াই করছে যে সেনা, তাঁদের কাছে কী বার্তা যাচ্ছে?’

উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিরা নারকীয় হত্যালীলা চালায়। সেই সন্ত্রাসী হামলায় মৃত্যু হয় ২৬ জনের। যার মধ্যে একজন নেপালি নাগরিক ছিলেন। নিহতদের মধ্যে বেশিরভাগ ছিলেন পর্যটক। এই হামলায় পাকিস্তান জড়িত বলে অভিযোগ করে ভারত। যদিও সেই অভিযোগ অস্বীকার করে ইসলামাবাদ। সেই আবহে মঙ্গলবার গভীর রাতে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। তার পর বৃহস্পতিবার রাতে প্রত্যাঘাত করে পাকিস্তান। ক্রমশ দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। তার মাঝে ঘরেও চাপের মুখে পড়লেন পাক প্রধানমন্ত্রী।

Post Views: 111

Continue Reading

Previous: শিরে সংক্রান্তি ! ভারত সীমান্তে অস্থিরতা আর বালুচ সেনাদের বিদ্রোহের মধ্যে ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
Next: “পাকিস্তানের জয়” লেখা চিরকুট নদীয়ার জওয়ানের বাড়িতে , তদন্তে নেমেছে পুলিশ

সম্পর্কিত গল্প

1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.