Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • শিরে সংক্রান্তি ! ভারত সীমান্তে অস্থিরতা আর বালুচ সেনাদের বিদ্রোহের মধ্যে ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

শিরে সংক্রান্তি ! ভারত সীমান্তে অস্থিরতা আর বালুচ সেনাদের বিদ্রোহের মধ্যে ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

Online Desk মে 10, 2025
Pakistan-Earthquake.jpg

ওঙ্কার বাংলা : পাকিস্তানের শিরে সংক্রান্তি অবস্থা। একদিকে বালুচ সেনার হামলা। অন্যদিকে ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধ পরিস্থিতি। তার মধ্যে পাকিস্তানে ভূমিকম্পের হুমকি কার্যত নাস্তানাবুদ পাক প্রশাসন ।

শনিবার সকালে পাকিস্তানের বিস্তীর্ণ অংশে ফের ভূকম্পন অনুভূত হয়েছে । গত কয়েকদিন ধরে বেশ কয়েকবার ভূমিকম্প হয়েছে পাকিস্তানে। শুক্রবার বিকেলে চারটে নাগাদ খাইবার পাখতুয়ান অঞ্চলে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পন এর মাত্রা ছিল ৪.২। শুক্রবার রাত ১টা ৪৫ মিনিট নাগাদ ভূমিকম্প হয়েছে পাকিস্তানের বিস্তীর্ণ এলাকায়। রাতে কম্পন অনুভূত হয় পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত এলাকায়। আফগানিস্তানে ভূমিকম্পের তীব্রতা ৪.৯।
ফের শনিবার সকালে ভূমিকম্প অনুভুত হয় পাকিস্তানে। জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ এবং গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৭। হিন্দুকুশ অঞ্চলে কম্পনের মাত্রা ছিল ৫.৭। যদিও ভূমিকম্পের ফলে পাকিস্তানে কোনও ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর মেলেনি।

পাকিস্তানের বালুচিস্তান, খাইবার পাখতুয়ান এবং অধিকৃত গিলগিট-বালটিস্তান ইউরেশিয়ান প্লেটের অন্তর্গত। অপরদিকে পঞ্জাব এবং পাক অধিকৃত কাশ্মীরে রয়েছে ভারতীয় প্লেট। টেকটনিক প্লেট বছরের বিভিন্ন সময়ে নড়াচড়া করেই চলেছে। প্লেট দুটি ভারতীয় ও ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের ফলে সরতে থাকে। সেই কারণেই সুতি রেখা বরাবর বিপুল পরিমাণে শক্তি সঞ্চয় হতে থাকে। এই কারণেই পাকিস্তানের এই অংশে হামেশাই ভূমিকম্প হয়ে থাকে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

Post Views: 126

Continue Reading

Previous: রোহিতের পথে টেস্ট থেকে অবসরের পথে বিরাট, ভারতের বিকল্প তৈরী তো!
Next: ‘মোদীকে ভয় পান শাহবাজ’, সংসদে পাক প্রধানমন্ত্রীকে নিশানা বিরোধী এমপির

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.