Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • খামেনেইয়ের পোস্টে ক্ষুব্ধ ট্রাম্প, সুর বদলে বললেন, নতুন নেতৃত্বের সময় এসেছে

খামেনেইয়ের পোস্টে ক্ষুব্ধ ট্রাম্প, সুর বদলে বললেন, নতুন নেতৃত্বের সময় এসেছে

Online Desk জানুয়ারি 18, 2026
trump-khamenei.jpg

ওঙ্কার ডেস্কঃ খামেনেইয়ের সরকারের পতন চাইলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানালেন, ৩৭ বছরের রাজত্বের ইতি ঘটানোর সময় এসে গিয়েছে। ইরানের এখন নতুন নেতৃত্ব প্রয়োজন।একদিন আগেই ইরান নিয়ে সুর নরম করেছিলেন ট্রাম্প। কিন্তু খামেনেইয়ের পোস্টের পর আবার ক্ষুব্ধ ট্রাম্প।
খামেনেই শনিবার সমাজমাধ্যমে ট্রাম্পের বিরুদ্ধে কয়েকটি পোস্ট করেন। খামেনেইয়ের দাবি, ইরানে এই ক্ষয়ক্ষতি এবং হত্যালীলার জন্য ট্রাম্প প্রশাসনই দায়ী। তাঁর কথায়, ‘‘আমরা দেশকে যুদ্ধের দিকে এগিয়ে নিয়ে যাব না। তবে আমরা দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক অপরাধীদের শাস্তি না-দিয়ে ছেড়েও দেব না। ইরানে এই মৃত্যু, ধ্বংস এবং অপবাদের জন্য আমরা আমেরিকার প্রেসিডেন্টকে অপরাধী বলে মনে করি।’’
খামেনেইয়ের পোস্টের পরই আবার সুর চড়ান মার্কিন প্রেসিডেন্ট। দাবি করেন, ইরানে খামেনেইয়ের সরকারের পতন ঘনিয়ে এসেছে। ইরান জুড়ে মৃত্যুভয় তৈরি করে রেখেছেন খামেনেই। তার মাধ্যমেই দেশ চালাচ্ছেন। আসলে দেশটির ধ্বংসের জন্যেও খামেনেইয়ের শাসনই দায়ী থাকবে। ট্রাম্প বলেন, নেতৃত্ব শ্রদ্ধায় গড়ে ওঠে, ভয় বা মৃত্যুর বুনিয়াদে নয়। ইরানের শাসককে ব্যক্তিগত আক্রমণও করেছেন তিনি। জানিয়েছেন, দুর্বল নেতৃত্বের কারণে ইরান পৃথিবীর সবচেয়ে খারাপ বসবাসযোগ্য স্থান হয়ে উঠেছে।
প্রসঙ্গত, শুক্রবারই ট্রাম্প ইরান প্রসঙ্গে সুর কিছুটা নরম করেছিলেন। জানিয়েছিলেন, সেখানে হত্যালীলা থেমেছে। ৮০০-র বেশি বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করার যে সিদ্ধান্ত খামেনেইরা নিয়েছিলেন, তা বাতিল করা হয়েছে। কিন্তু এক দিনের মধ্যেই বদলে গেল পরিস্থিতি।

Post Views: 74

Continue Reading

Previous: শীত বিদায়! কবে থেকে বাড়বে রাজ্যের তাপমাত্রা?
Next: ভয়াবহ অগ্নিকান্ড পাকিস্তানে; এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩, গুরতর আহত অনেকে

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.