Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিদেশে যাচ্ছে না আইপিএল ভারতেই

বিদেশে যাচ্ছে না আইপিএল ভারতেই

Online Desk মার্চ 17, 2024
dcsf.png

স্পোর্টস ডেস্ক : আইপিএল ভারতেই হবে। দুবাইয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে না। লোকসভা নির্বাচনের সূচি প্রকাশিত হওয়ার পর এমনই দাবি করলেন বোর্ড সচিব জয় শাহ। শোনা যাচ্ছিল, নির্বাচনের জন্য আইপিএলের দ্বিতীয় পর্ব দুবাইয়ে হতে পারে। কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন খোদ বিসিসিআই সচিব। জয় শাহ বলেন, “পুরো আইপিএল ভারতেই হবে। বিসিসিআই সূচি তৈরি করছে। চূড়ান্ত হয়ে গেলেই জানিয়ে দেওয়া হবে।” সাত দফায় লোকসভা নির্বাচন হবে। ১৯ এপ্রিল শুরু। শেষ দফা ১ জুন। ৪ জুন কাউন্টিং। একই পরিস্থিতি ছিল ২০১৯ সালে। তারমধ্যেও পুরো আইপিএল ভারতেই হয়েছিল। কিন্তু এবার ১ জুন থেকে টি-২০ বিশ্বকাপ থাকায়, ভাবা হচ্ছিল যে আইপিএল তাড়াতাড়ি শেষ করতে হয়তো দুবাইয়ে সরিয়ে নিয়ে যাওয়া হবে। কিন্তু শেষপর্যন্ত সেটা হচ্ছে না। জয় শাহ জানান, বাকি টুর্নামেন্টের সূচি কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত করে ফেলা হবে। এই প্রসঙ্গে তিনি বলেন, “অতীতের মতো বিসিসিআই কেন্দ্রীয় সরকার এবং নিরাপত্তা এজেন্সিগুলোর সঙ্গে আলোচনা করে, লোকসভা নির্বাচনের যাবতীয় প্রটোকল মেনেই আইপিএলের বাকি সূচি চূড়ান্ত করবে।

Post Views: 94

Continue Reading

Previous: কলকাতায় শ্রেয়স, প্রথম ম্যাচ থেকেই নামার সম্ভবনা নাইট অধিনায়কের
Next: রেশনের সামগ্রী খোলা বাজারে ব্লাকে বিক্রির অভিযোগ

সম্পর্কিত গল্প

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.