Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • খামেনি-বিরোধী বিক্ষোভের সময় মৃত্যু হয়েছে প্রায় ৩০০০ জনের, তালিকা প্রকাশ ইরানের

খামেনি-বিরোধী বিক্ষোভের সময় মৃত্যু হয়েছে প্রায় ৩০০০ জনের, তালিকা প্রকাশ ইরানের

Online Desk ফেব্রুয়ারি 2, 2026
khameni.jpg

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি খামেনি বিরোধী বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে উঠেছে ইরান। পারস্য দেশে এই বিক্ষোভের সময় মৃত্যু হয়েছে ২,৯৮৬ জনের। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের কার্যালয়ের তরফে এই তথ্য প্রকাশ করা হয়েছে। স্থানীয় সময় রবিবার ইরানের সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা এক বিবৃতিতে বলা হয়, পেজেশকিয়ানের নির্দেশে ইরানি আইনি চিকিৎসা সংস্থার দেওয়া তথ্য থেকে এই তালিকা তৈরি করা হয়েছে। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা কর্মীও রয়েছে।

প্রেসিডেন্টের কার্যালয়ের তরফে জানানো হয়েছে, মোট মৃতের সংখ্যা ৩,১১৭। যার মধ্যে ১৩১ জন নিহতের পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় নিশ্চিত হওয়ার পর সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হবে। বিবৃতিতে স্বচ্ছতা এবং জবাবদিহিতার প্রতি অঙ্গীকারের উপর জোর দেওয়া হয়েছে। বলা হয়েছে, নিহত সকলেই ইরানের সন্তান। কোনও শোকাহত পরিবারকে বাদ রাখা হবে না বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

গত ডিসেম্বরের শেষ থেকে ইরানে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশটির শহরগুলিতে বিক্ষোভ শুরু হয়। প্রাথমিকভাবে বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও, ক্রমশ হিংসাত্মক আকার নেয়। মসজিদ, সরকারি ভবন এবং ব্যাঙ্ক-সহ বহু সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়। বহু হতাহতের ঘটনাও ঘটে। যদিও তেহরান দেশের অভ্যন্তরে এই অস্থিরতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েলকে দায়ী করেছে। ইরানের সেনাপ্রধান আমির হাতামি গত সপ্তাহে সতর্ক করে দিয়ে বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনও ভুল করে, তাহলে তারা অবশ্যই নিজেদের নিরাপত্তা, ইজরায়েল এবং সমগ্র পশ্চিম এশিয়ার নিরাপত্তা বিপন্ন করবে।

Post Views: 168

Continue Reading

Previous: মোথাবাড়িতে তৃণমূলের হাত শক্ত করছেন কংগ্রেস কর্মীরা, নির্বাচনের আগে বড়সড় ভাঙন
Next: কেন্দ্রীয় মন্ত্রীদের বেতনে বরাদ্দ বৃদ্ধি নির্মলার

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.