Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • কেন্দ্রীয় মন্ত্রীদের বেতনে বরাদ্দ বৃদ্ধি নির্মলার

কেন্দ্রীয় মন্ত্রীদের বেতনে বরাদ্দ বৃদ্ধি নির্মলার

Online Desk ফেব্রুয়ারি 2, 2026
nirmala-sitaraman.jpeg

ওঙ্কার ডেস্ক: কেন্দ্রীয় মন্ত্রীদের বেতন বাবদ বরাদ্দ বৃদ্ধি করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। রবিবার বাজেট পেশের সময় তিনি এই বরাদ্দ বৃদ্ধির কথা জানান। কেন্দ্রীয় মন্ত্রী, ক্যাবিনেট সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের খরচ এবং বিদেশি অতিথিদের আতিথেয়তা ও বিনোদনের জন্য চলতি বছর বাজেটে বরাদ্দ করা হয়েছে ১,১০২ কোটি টাকা। যা গত বছরের থেকে বেশি। গত বছর এই খাতে বরাদ্দ ছিল ৯৭৮ কোটি টাকা।

বাজেটে কেবল কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রাক্তন প্রধানমন্ত্রীদের জন্য খরচের খাতে বরাদ্দ করা হয়েছে ৬২০ কোটি টাকা। আগে যা ছিল প্রায় ৪৮৪ কোটি টাকা। তবে বরাদ্দ কমানো হয়েছে, জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের খাতে। ২০২৫ সালে এই খাতে বরাদ্দ ছিল প্রায় ২৮০ কোটি টাকা। ২০২৬ সালে এই খাতে বরাদ্দ করা হল প্রায় ২৫৭ কোটি টাকা।

প্রধানমন্ত্রীর কার্যালয়-এর প্রশাসনিক খরচ বহন করার জন্য বাজেটে ৭৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গত বছর এই খাতে ছিল ৬৮ কোটি টাকা। বাজেট অনুসারে, ভারতে সরকারি সফরে আসা বিদেশি অতিথিদের আপ্যায়ন বাবদ ৫ কোটি ৭৬ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। প্রাক্তন রাজ্যপালদের সচিবালয় সহায়তা খরচের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় দেড় কোটি টাকা।

Continue Reading

Previous: খামেনি-বিরোধী বিক্ষোভের সময় মৃত্যু হয়েছে প্রায় ৩০০০ জনের, তালিকা প্রকাশ ইরানের
Next: তিন দিনের মার্কিন সফরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026
Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.