Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘দ্রুত ইরান ছাড়ুন!’, নাগরিকদের বলল ভারতীয় দূতাবাস, চালু হেল্পলাইন নম্বর

‘দ্রুত ইরান ছাড়ুন!’, নাগরিকদের বলল ভারতীয় দূতাবাস, চালু হেল্পলাইন নম্বর

Online Desk এপ্রিল 8, 2026
iran-war.jpg

ওঙ্কার ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি প্রতিদিন নতুন নতুন দিকে মোড় নিচ্ছে। যদিও বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু সপ্তাহের জন্য যুদ্ধ বিরতির কথা ঘোষণা করেছেন। ইরানও তাতে রাজি হলেও, আক্রমণ হলে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছে। এই আবহে ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ দিল। একটি বিবৃতি জারি করে দূতাবাসের তরফে এই বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে।

তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস বুধবার বিবৃতি জারি করে বলেছে, ইরানে বসবাসরত ভারতীয় নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব সে দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অস্থায়ী যুদ্ধবিরতি হলেও এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এখনও অনিশ্চিত। মঙ্গলবারও ভারতীয়দের জন্য বিবৃতি জারি করেছিল সে দেশে অবস্থিত দূতাবাস। বুধবারের পরামর্শে দূতাবাস বলেছে, ‘৭ এপ্রিল, ২০২৬ তারিখের পরামর্শের ধারাবাহিকতায় এবং সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে এবং দূতাবাসের পরামর্শে পথ ব্যবহার করে দ্রুত ইরান ত্যাগ করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।’ দূতাবাসের তরফে জোর দিয়ে বলা হয়েছে, অনুমতি ছাড়া ব্যক্তিগত ভাবে কেউ সীমান্তে যাওয়ার চেষ্টা না করেন। স্পষ্ট করে বলা হয়েছে, ‘পুনরায় জোর দিয়ে বলা হচ্ছে, দূতাবাসের পরামর্শ ছাড়া কোনো আন্তর্জাতিক স্থলসীমান্তে যাওয়ার চেষ্টা করা উচিত নয়।’

নাগরিকদের সহযোগিতার জন্য ভারতীয় দূতাবাসের তরফে একাধিক হেল্পলাইন নম্বনর এবং একটি ই মেইল আইডি প্রকাশ করা হয়েছে। সেগুলি হল +989128109115, +989128109102, +989128109109 এবং +989932179359। এছাড়া cons.tehran@mea.gov.in এই ইমেইলে যোগাযোগ করেও সাহায্য পাওয়া যাবে।

Post Views: 106

Continue Reading

Previous: হরমুজ প্রণালী খুলে দিতে রাজি হয়েছে ইরান, জানালেন ট্রাম্প
Next: হরমুজ প্রণালী নিয়ে সাময়িক সমঝোতা, হামলা স্থগিত রেখে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে দুই পক্ষ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.