Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • হরমুজ প্রণালী খুলে দিতে রাজি হয়েছে ইরান, জানালেন ট্রাম্প

হরমুজ প্রণালী খুলে দিতে রাজি হয়েছে ইরান, জানালেন ট্রাম্প

Online Desk এপ্রিল 8, 2026
trump.jpg

ওঙ্কার ডেস্ক: যুদ্ধ শুরু হওয়ার পর ইরান কৌশল হসেবে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রেখেছিল। সেই সামুদ্রিক পথ খুলে দিতে তেহরান রাজি হয়েছে বলে বুধবার জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের তরফেও এ বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এক মাসের বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের সঙ্গে যুদ্ধ চলছে ইরানের। উভয় পক্ষ আপাতত দু’সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। সংঘর্ষ বিরতিতে সম্মত হওয়ার জন্য ট্রাম্প প্রশাসনের কাছে ১০ দফা শর্ত রেখেছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ইরানের পাঠানো শর্ত নিয়ে আলোচনা চলছে। সেই আলোচনা ফলপ্রসূ হবে বলেই আশা প্রকাশ করেছেন তিনি।

তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনেই এর তরফে জানানো হয়েছে, সংঘর্ষ বিরতি মানেই যুদ্ধ শেষ নয়। সেনাবাহিনীকে গোলাবর্ষণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি। মোজতবা খামেনেই এর এক বার্তা প্রকাশ করে বলা হয়েছে, ‘এই যুদ্ধবিরতির অর্থ যুদ্ধের শেষ নয়। মার্কিন যুক্তরাষ্ট্র বা ইজরায়েল— শত্রুপক্ষ যদি কোনও রকম পদক্ষেপ করে, তবে আমাদের হাত ট্রিগারেই থাকবে।’ ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপদ পরিষদ দীর্ঘ বিবৃতি জারি করে বলেছে, ‘যুদ্ধের প্রায় সকল উদ্দেশ্যই অর্জন করা হয়েছে। শত্রুপক্ষ এক মাসের বেশি সময় ধরে যুদ্ধবিরতির জন্য অনুরোধ করছে।’ এই পরিস্থিতিকে ‘ঐতিহাসিক জয়’ হিসাবে দেখছে তেহরান।

Post Views: 81

Continue Reading

Previous: যুদ্ধবিরতির মাঝেই ইরানের ১০ দফা প্রস্তাব শর্তের চাপ যুক্তরাষ্ট্রের উপর
Next: ‘দ্রুত ইরান ছাড়ুন!’, নাগরিকদের বলল ভারতীয় দূতাবাস, চালু হেল্পলাইন নম্বর

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.