Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু

ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু

Online Desk জুন 24, 2025
ceasefire-iran.jpg

ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, ইজরায়েল ও ইরান পুরোপুরি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে। এবার দুই দেশের সংবাদ মাধ্যমে দাবি করা হল যুদ্ধবিরতি শুরুর কথা।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ‘ইজরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।’ ট্রাম্পের সেই ঘোষণার পর দুই দেশের তরফে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার কথা প্রকাশ্যে এসেছে। যদিও ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, সামরিক অভিযান বন্ধ বা যুদ্ধবিরতির জন্য এখনও পর্যন্ত কোনও চুক্তি হয়নি। তিনি ইরানের সময় অনুযায়ী ভোর ৪টে পর্যন্ত সীমা বেঁধে দিয়ে বলেন, ‘ইজরায়েল যদি ইরানি জনগণের বিরুদ্ধে অবৈধ আক্রমণ বন্ধ করে, তাহলে আমরা আর পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা রাখি না।’

এদিন ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। কেউ যাতে এই সংঘর্ষ বিরতি লঙ্ঘন না করে তার জন্য বার্তা দিয়েছেন তিনি। ট্রাম্প লিখেছেন, ‘যুদ্ধবিরতি এখন কার্যকর হয়েছে। দয়া করে, কেউ এটা লঙ্ঘন করবেন না।’ উল্লেখ্য, মঙ্গলবারও ইজরায়েল এবং ইরানের মধ্যে আক্রমণ ও প্রতিআক্রমণের ঘটনা ঘটেছে। ইজরায়েলের আঘাতে এদিন ইরানের এক পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন। অন্য দিকে ইরানের ক্ষেপণাস্ত্র হানায় ইজরায়েলে তিন জন নিহত হয়েছেন। ১৩ জুন ইরানে প্রথম আক্রমণ করে ইজরায়েল। তার পর থেকে দুই দেশের মধ্যে সংঘাত ক্রমশ বাড়তে থাকে। ইজরায়েলের আক্রমণে ইরানের বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন।

Post Views: 256

Continue Reading

Previous: সপ্তাহ জুড়ে হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস, তালিকায় কোন কোন জেলা?
Next: ‘প্রফেসর সেনগুপ্ত’র হাত ধরে অভিনেত্রী দিপান্বীতার ওটিটিতে ‘হাতেখড়ি’

সম্পর্কিত গল্প

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.