Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘প্রফেসর সেনগুপ্ত’র হাত ধরে অভিনেত্রী দিপান্বীতার ওটিটিতে ‘হাতেখড়ি’

‘প্রফেসর সেনগুপ্ত’র হাত ধরে অভিনেত্রী দিপান্বীতার ওটিটিতে ‘হাতেখড়ি’

Online Desk জুন 24, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: ‘প্রফেসর সেনগুপ্ত’ আসছে ক্লিকের পর্দায়। নিশ্চই জানতে ইচ্ছা করছে কি সেই কাহিনী? এই ওয়েব সিরিজের হাত ধরে ছোটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী, দিপান্বীতা রক্ষিত প্রথমবার ওটিটি প্লাটফর্মে কাজ করছেন। বলা বাহুল্য ছোট পর্দায় খুকুমণি হোম ডেলিভারি ধারাবাহিকে তিনি দর্শকের মন জিতে নিয়েছিলেন। তারপর বার কয়েক তাঁকে ধারাবাহিকে পাওয়া গেলেও অনেক দিনই দেখা নেই দিপান্বীতার। এবার তাঁকে দেখা যাবে ‘প্রফেসর সেনগুপ্ত’র এই সিরিজে।

ক্লিকের পর্দায় আসছে এক রহস্যময় রোমহর্ষক কাহিনী ‘প্রফেসর সেনগুপ্ত’। জানা যাচ্ছে, এই সিরিজে ডক্টর অনির্বাণ সেনগুপ্ত, তিনি সাইকোলজি প্রফেসর। পাহাড়ের কোলে এক ছিমছাম বাড়িতে একাই থাকেন। শুধু মাঝে মাঝে ছোট্ট মেয়ে তিন্নি আসে তার অনি আঙ্কেলের বাড়িতে। ওদের শান্ত নিস্তরঙ্গ জীবনে হঠাৎ একদিন অফিসার ইন চার্জ, রজত প্রবেশ করে, জঙ্গলের রাস্তায় পাওয়া যায় একটা ডেড বডি। তারপরেই রহস্য দানা বাঁধতে শুরু করে। প্রফেসর অনির্বাণের রহস্যময় বাড়িতে লুকোনো রক্ত হীম করা ঘটনাচক্র নিয়েই গল্প এগোতে থাকে সিরিজ।

এই সিরিজে দিপান্বীতার পাশাপাশি দেখা যাবে জয় সেনগুপ্ত, জয়জিৎ ব্যানার্জি, অনুজা রায়, জিৎসুন্দর চক্রবর্তীকে। এ প্রসঙ্গে দিপান্বীতা বলেন- এটি আমার প্রথম ওয়েব সিরিজ, এবং ক্লিক পরিবারের একটি অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত ও কৃতজ্ঞ। আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি জয় সেনগুপ্ত এবং জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের মতো প্রতিভাবান সিনিয়রদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। সিরিজের ট্রেলার লঞ্চের জন্য অপেক্ষা করছি। এছাড়াও জয়জিৎ বলেন- ক্লিকের সাথে দ্বিতীয়বার কাজ করার অভিজ্ঞতা সত্যিই ঘরে ফেরার অনুভূতি হয়েছিল। দীর্ঘ বিরতির পর একজন পুলিশের চরিত্র করা অবশ্যই একটি চ্যালেঞ্জ ছিল। পরিচালক হিসেবে রাজদীপের সাথে এটি আমার প্রথমবার কাজ ছিল, এবং আমি অবশ্যই বলব, এটি দুর্দান্ত অভিজ্ঞতা ছিল।

এই রহস্যময় কাহিনী নিয়ে ক্লিকের পর্দায় আগামী জুলাই মাসে পরিচালক রাজদীপ ঘোষ আসছেন ‘প্রফেসর সেনগুপ’কে নিয়ে। এই কাহিনী যে দর্শকের মধ্যে কৌতূহল তৈরি করবে তা আন্দাজ করাই যায়।

Post Views: 141

Continue Reading

Previous: ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু
Next: কালীগঞ্জে বোমার আঘাতে নাবালিকার মৃত্যু কাণ্ডে প্রধান চার অভিযুক্ত গ্রেফতার, পুলিশ জানাল, তদন্ত চলছে

সম্পর্কিত গল্প

MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.