Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কালীগঞ্জে বোমার আঘাতে নাবালিকার মৃত্যু কাণ্ডে প্রধান চার অভিযুক্ত গ্রেফতার, পুলিশ জানাল, তদন্ত চলছে

কালীগঞ্জে বোমার আঘাতে নাবালিকার মৃত্যু কাণ্ডে প্রধান চার অভিযুক্ত গ্রেফতার, পুলিশ জানাল, তদন্ত চলছে

Online Desk জুন 24, 2025
Kaligunj-1.jpg

নিজস্ব সংবাদদাতা : নদিয়ার কালীগঞ্জে বোমার আঘাতে নাবালিকার মৃত্যুর ঘটনায় চার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতার। রাজ্য পুলিশ X-এর একটি পোস্টে জানিয়েছে এই গ্রেফতারের কথা। কৃষ্ণনগর পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্ত চলবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় X-এর মাধ্যমে এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। মৃতের প্রতিবেশীরা জানিয়েছেন, ওরা সকলেই তৃণমূলের লোক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সকেট বোমার আঘাতে যে নাবালিকার মৃত্যু হয়েছে তার পরিবার সিপিএমের সমর্থক।

 

মঙ্গলবার সকালে কৃষ্ণনগর পুলিশ X-এর মাধ্যমে জানিয়েছে, কালীগঞ্জে বোমার আঘাতে নাবালিকার মৃত্যুর ঘটনায় সোমবার গ্রেফতার করা হয়েছে চার মূল অভিযুক্তকে। ধৃতেরা হল, আদর শেখ, মানোয়ার শেখ, কালু শেখ এবং আনওয়ার শেখ। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবারই এদের আদালতে হাজির করানো হচ্ছে।

সোমবার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল ঘোষণার পরই শুরু হয় তৃণমূলের বিজয় মিছিল। তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ বিপুল ভোটে জয়ী হওয়ায় সমর্থকদের মধ্যে উল্লাসের মাত্রা বাড়তে থাকে। তা পরে রাজনৈতিক প্রতিহিংসার আকার নেয় বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। তাঁরা জানিয়েছেন, বেছে বেছে সিপিএম সমর্থকের বাড়ি টার্গেট করে একদল দুষ্কৃতী। তারা যে সকলে তৃণমূলের একথাও জানিয়েছেন তাঁরা। অভিযোগ, এমন একটি বিজয়মিছিল থেকে বোমা ছোড়া হয় সিপিএম কর্মীদের বাড়ি লক্ষ্য করে। সেই বোমার আঘাতে মৃত্যু হয় বড় চাঁদঘর পঞ্চায়েতের মোলান্দা গ্রামের বাসিন্দা বছর দশেকের তামান্না খাতুনের। চতুর্থ শ্রেণির ছাত্রী সে। মৃতার মা সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, “আমি দেখেছি কারা বোমা ছুঁড়েছে। আমরা সিপিএম করি। ওদের নাম না-জানলেও সকলের মুখ চেনা, সবাই তৃণমূল করে।’’

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে যায় বিরোধী দলগুলির তুমুল অভিযোগ। বিজেপি বলেছে, তৃণমূল রক্তপাত ছাড়া ভোটে জিততে পারে না ! বিজেপি নেতা দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, এরাজ্যে পঞ্চায়েত থেকে পার্লামেন্ট সব ভোটেই রক্তক্ষয় পশ্চিমবঙ্গের একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে।

Post Views: 242

Continue Reading

Previous: ‘প্রফেসর সেনগুপ্ত’র হাত ধরে অভিনেত্রী দিপান্বীতার ওটিটিতে ‘হাতেখড়ি’
Next: থালার ভাতে মুখও ছোঁয়াতে পারল না তামান্না; রাজনীতির রক্তচক্ষু কেড়ে নিল এক নিষ্পাপ শিশুর জীবন

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.