Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • যুদ্ধকালীন পরিস্থিতিতে দুবাইতে আটকে মেদনীপুরের যুবক, চিন্তায় পরিবার !

যুদ্ধকালীন পরিস্থিতিতে দুবাইতে আটকে মেদনীপুরের যুবক, চিন্তায় পরিবার !

Online Desk মার্চ 2, 2026
W.MID-BOY-STUCK-IN-DUBAI-PORTAL.png

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : দুবাইতে ইরানের মিসাইল হানা ! তার প্রভাব পড়ল জেলাতেও! বাড়ির ছেলে কর্মসূত্রে থাকেন দুবাইতে, সেখানেই আটকে পড়েছেন ওই যুবক। আতঙ্কে রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার দুবলাবাড়ি এলাকার বেরা পরিবার।

পরিবারের একমাত্র ছেলে তনয় বেরা, গত মঙ্গলবার কাজের উদ্দেশ্যে দুবাইতে পাড়ি দিয়েছিলেন। দুবাইতে মিসাইল হানার পর থেকে কার্যত গৃহবন্দি তনয়। দুবাই ও শারজাহ অঞ্চলে ড্রোন ও মিসাইল হামলার খবর মিলছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে দুবাই প্রশাসনের তরফে বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত পরিবারের সঙ্গে অল্পই কথা হয়েছে তনয়ের। বিমানের টিকিট না পাওয়ার জন্য বাড়ি আসতে পারছেন না তিনি , এছাড়া ফিরে আসার অন্য কোনো বিকল্প রাস্তাও নেই। এদিকে বেরা পরিবারের একমাত্র ছেলের জন্য আতঙ্কিত তনয়ের মা ও বাবা। তনয়ের বাবা চিত্তরঞ্জন বেরা বলেন ফোনে কখনও যোগাযোগ হচ্ছে, আবার কখনও বা ফোনে লাইন কেটে যাচ্ছে, তবে ছেলের সঙ্গে যতটুকু কথা হয়েছিল তার মধ্যে সে জানিয়েছে, বারবার তার কানে বিভিন্ন ধরনের আওয়াজ আসছে যা সম্ভবত বোমার হতে পারে। প্রতিদিন তনয়ের বাড়িতে গিয়ে গিয়ে খোঁজ নিচ্ছেন এলাকার জনপ্রতিনিধিরা। তাদেরকে আশ্বস্তও করেছেন সেইসঙ্গে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছেন ।

মা পুষ্পাঞ্জলি বেরা জানান গত মঙ্গলবার কাজের খোঁজে গেছিল একমাত্র ছেলে তনয়। গতকাল থেকে শুনতে পেয়েছি দুবাইতে মিসাইল চলছে। তাই একমাত্র ছেলের জন্য তিনি চোখের জল ফেলছেন । তিনি চান তাড়াতাড়ি তার ছেলে বাড়ি ফিরুক ।
উল্লেখ্য কর্মসূত্রে বিভিন্ন জেলার অনেক যুবক-যুবতী বর্তমানে দুবাইয়ে রয়েছেন। আটকে রয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও । রাতের আকাশ জুড়ে মিসাইলের আলোর ঝলকানি, একের পর এক বিস্ফোরণের শব্দ, এই দৃশ্যের ভিডিও নিজের বাড়িতে পাঠাচ্ছেন কর্মরত ছেলে-মেয়েরা। সেই ভিডিও দেখে আতঙ্কে দিন কাটছে পরিবারের সদস্যদের, ভয়ে রাতের ঘুম উড়েছে। এখন দেখার ভারত সরকার তাদের জন্য কী পদক্ষেপ গ্রহণ করে।

Post Views: 171

Continue Reading

Previous: আদিবাসী শিশুকে মাদক খাইয়ে ৩ দিন ধরে ধর্ষণ কসাইয়ের, নারকীয় ঘটনা ওড়িশায়
Next: আব্রাহাম লিংকনের পর এবার এফ-১৫ এ বড়সড় আঘাত ইরানের; মার সহ্য করবে কি আমেরিকা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.