Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আদিবাসী শিশুকে মাদক খাইয়ে ৩ দিন ধরে ধর্ষণ কসাইয়ের, নারকীয় ঘটনা ওড়িশায়

আদিবাসী শিশুকে মাদক খাইয়ে ৩ দিন ধরে ধর্ষণ কসাইয়ের, নারকীয় ঘটনা ওড়িশায়

Online Desk মার্চ 2, 2026
rape-symbolic.jpg

ওঙ্কার ডেস্ক: সাত বছর বয়সী এক শিশুকে মাদক খাইয়ে তিন দিনের বেশি সময় ধরে ধর্ষণের অভিযোগ। নারকীয় এই ঘটনা ঘটেছে ওড়িশার পারাদ্বীপে। একটি মুরগির মাংসের দোকানে আদিবাসী সমাজের ওই নাবালিকাকে যৌন নির্যাতন করা হয়। অভিযুক্ত পেশায় কসাই বলে জানা গিয়েছে।

রিপোর্ট অনুসারে, অভিযুক্তের নাম রাজা খান (২৪)। কেন্দ্রপাড়ার রাম নগরের বাসিন্দা সে। পারাদ্বীপে নির্যাতিতা যে বস্তিতে থাকত সেই একই বস্তিতে ওই অভিযুক্ত থাকত। রবিবার পুলিশ তাকে গ্রেফতার করে মেডিকেল পরীক্ষার জন্য পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা তার বাবার সঙ্গে পারাদ্বীপ মডেল পুলিশ এলাকায় বস্তিতে থাকত। তার বাবা প্রায়শই মদ্যপান করে মেয়েকে বাড়িতে একা রেখে বাইরে ঘুরে বেড়াত। নাবালিকা নিজের খাবার জোটানোর জন্য ভিক্ষা করত। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার অভিযুক্ত শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে মাংসের দোকানে নিয়ে যায়। সেখানে নির্যাতিতাকে মাদক মেশানো ঠান্ডা পানীয় পান করায়। এর ফলে অজ্ঞান হয়ে পড়ে নির্যাতিতা। তাকে দোকানের কেবিনে আটকে রেখে তিন দিন ধরে ধর্ষণ করে।

এদিকে শনিবার মেয়েটি কোনও রকম ভাবে পালিয়ে যেতে সক্ষম হয়। তার এক বন্ধুকে এই ঘটনার কথা বলে সে। সেই বন্ধুটি বস্তির মহিলাদেরকে জানায় গোটা বিষয়টি। শনিবার সন্ধ্যায় বস্তিবাসীরা কেবিন ঘেরাও করে, দরজা ভেঙে অভিযুক্তকে টেনে বের করে আনে। এরপর তাকে গাছের সঙ্গে বেঁধে উত্তমমধ্যম দেয়। পরে পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। নির্যাতিতার বাবা পারাদ্বীপ মডেল থানায় এফআইআর দায়ের করে। তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

Post Views: 113

Continue Reading

Previous: খামেনেইর মৃত্যুতে ইজরায়েলের সঙ্গে সংঘাতে ইরান-সমর্থিত হিজবুল্লা গোষ্ঠী, বৈরুতে পাল্টা আক্রমণ ইজরায়েলের
Next: যুদ্ধকালীন পরিস্থিতিতে দুবাইতে আটকে মেদনীপুরের যুবক, চিন্তায় পরিবার !

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.