Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • খামেনেইর মৃত্যুতে ইজরায়েলের সঙ্গে সংঘাতে ইরান-সমর্থিত হিজবুল্লা গোষ্ঠী, বৈরুতে পাল্টা আক্রমণ ইজরায়েলের

খামেনেইর মৃত্যুতে ইজরায়েলের সঙ্গে সংঘাতে ইরান-সমর্থিত হিজবুল্লা গোষ্ঠী, বৈরুতে পাল্টা আক্রমণ ইজরায়েলের

Online Desk মার্চ 2, 2026
ISEARL.jpg

ওঙ্কার ডেস্কঃ খামেনেইয়ের মৃত্যুতে এবার লেবানন ইজরায়েল সংঘাতে। খামেনেইর নিহত হওয়ার খবর ঘোষণা করতেই ইরান-সমর্থিত হিজবুল্লা গোষ্ঠী ইজরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়তে শুরু করে। প্রতিশোধ নিতেই তাঁরা লড়াইয়ে অংশ নিয়েছে বলে জানানো হয়েছে। হিজবুল্লা গোষ্ঠীর বিবৃতিতে বলা হয়েছে, ‘শহিদদের রক্তের প্রতিশোধ এবং লেবানন ও তার জনগণকে রক্ষার লক্ষ্যেই এই অভিযান।’ যদিও লেবানন সরকার এই পদক্ষেপকে কোনওনভাবেই সমর্থন করেনি। এরপরই সোমবার ভোরে ওই দেশের রাজধানী বৈরুত-সহ একাধিক জায়গায় হামলা চালায় ইজরায়েল।
ইজরায়েল সেনাবাহিনীর দাবি, হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলার প্রতিশোধ নিতেই পালটা লেবাননের বৈরুতে হামলা চালানো হয়েছে। একটি বিবৃতিতে সেনার তরফে জানানো হয়েছে, “হিজবুল্লার প্রজেকটাইল হামলার জবাবে আমরা লেবাননের বিভিন্ন এলাকায় ওই সন্ত্রাসী সংগঠনের ঘাঁটিগুলিতে হামলা শুরু করেছি।”
রবিবার গভীর রাতে হিজবুল্লা আক্রমণ করে ইজরায়েলে। সোমবার সকালে বৈরুতে পালটা আক্রমণ করে ইজরায়েল। বিস্তীর্ণ এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইজরায়েল দাবি করেছে, তাদের হামলায় হিজবুল্লার কয়েকজন শীর্ষ কমান্ডার মারা গেছে।
লেবাননের সরকারি সংবাদসংস্থা সূত্রে খবর, গোলাগুলি ও বিস্ফোরণে রাজধানী বৈরুতের বহু মানুষ আতঙ্কে ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি গ্রাম খালি করার নির্দেশও দেওয়া হয়েছে।
লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এই পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। হিজবুল্লা গোষ্ঠীর নাম না নিয়ে তিনি জানিয়েছেন, ‘ইজরায়েলকে লক্ষ্য করে হামলার এই সিদ্ধান্ত অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন এবং সন্দেহজনক।’

Post Views: 110

Continue Reading

Previous: এনকাউন্টারে নিহত ইউটিউবার সেলিম ওয়াস্তিককে হামলায় অভিযুক্ত
Next: আদিবাসী শিশুকে মাদক খাইয়ে ৩ দিন ধরে ধর্ষণ কসাইয়ের, নারকীয় ঘটনা ওড়িশায়

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.