Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • এনকাউন্টারে নিহত ইউটিউবার সেলিম ওয়াস্তিককে হামলায় অভিযুক্ত

এনকাউন্টারে নিহত ইউটিউবার সেলিম ওয়াস্তিককে হামলায় অভিযুক্ত

Online Desk মার্চ 2, 2026
police-d.jpg

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি প্রাক্তন মুসলিম এবং ইউটিউবার সেলিম ওয়াস্তিককে ছুরিকাঘাত করেছিল হামলাকারীরা। রবিবার উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে এনকাউন্টারে নিহত হল এই ঘটনায় জড়িত এক অভিযুক্ত। শুক্রবার সকালে গাজিয়াবাদের লোনিতে সেলিম ওয়াস্তিকের বাড়িতে ঢুকে তাঁর ঘাড়ে এবং পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুই হামলাকারী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তকারীদের সঙ্গে গুলি বিনিময়ের সময় জিশান নামের এক অভিযুক্ত গুলিবিদ্ধ হয়। দুটি গুলি লাগে তার দেহে। গুরুতর জখম অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। পরে তার মৃত্যু হয়। জানা গিয়েছে, জিশান আমরোহার বাসিন্দা ছিল। গাজিয়াবাদের লোনি এলাকায় ওয়াস্তিকের বাসভবনে নৃশংস হামলা চালানো হয়। ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করার কারণে শুক্রবার অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি ওই প্রাক্তন মুসলিমের ঘাড়ে এবং পেটে একাধিক ছুরিকাঘাত করা হয়। সেলিম ওয়াস্তিকের উপর নৃশংস হামলার পর প্রতিক্রিয়া জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি পুলিশকে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়ার নির্দেশ দেন। সেই সঙ্গে হামলাকারীদের দ্রুত গ্রেফতারেরও নির্দেশ দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

তদন্তে জানা গিয়েছে, দুই হামলাকারী বাইকে চেপে এসে লোনি থানা এলাকার অশোক বিহার কলোনিতে সেলিমের বাড়িতে ঢুকে পড়ে। বাড়িতে ঢুকে ছুরি দিয়ে আক্রমণ করে পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা জড়ো হয়ে পুলিশকে খবর দেয়।

প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে দিল্লির জিটিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Post Views: 153

Continue Reading

Previous: ইরানে ইজরায়েল-আমেরিকার যৌথ হামলায় মুখ খুলছে বিশ্বনেতারা
Next: খামেনেইর মৃত্যুতে ইজরায়েলের সঙ্গে সংঘাতে ইরান-সমর্থিত হিজবুল্লা গোষ্ঠী, বৈরুতে পাল্টা আক্রমণ ইজরায়েলের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.