ওঙ্কার ডেস্কঃ যুদ্ধের আগুনে পুড়ছে মধ্যপ্রাচ্য। গত শনিবার ইরানের উপর হামলা চালিয়েছে আমেরিকা এবং ইজরায়েল।খামেনেইয়ের মৃত্যু হয়েছে। তারপর থেকে দুই দেশের যুদ্ধ পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এবার সেই যুদ্ধের আগুন কি ভারতেও জ্বলবে! তেমনই সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ভারতের সঙ্গে ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সেই সম্পর্ক ভুলে গিয়ে ভারতের মাটিতে আক্রমণ করবে ইরান! এমন সম্ভাবনাই উঁকি দিচ্ছে।
ইরানের উপর আমেরিকা এবং ইজরায়েলের হামলার পর লেবাননের হেজবোল্লা জঙ্গিগোষ্ঠী হামলা শুরু করে ইজরায়েলের উপর। পালটা আঘাত হানে ইজরায়েলও। ইজরায়েলি সেনার মুখপাত্র জানান, ২৪ ঘণ্টার মধ্যে লেবাননে থাকা ইরানি রাষ্ট্রদূত এবং দূতাবাসের অন্যান্য কর্মীদের দেশ ছাড়তে হবে। সেটা না হলে হামলা হবে দূতাবাসের উপর।
ইজরায়েলের হুঁশিয়ারি নিয়ে পালটা দিয়ে মুখ খুলেছে ইরানের সেনা। বুধবার ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবোলফজল শেকারচি সাফ জানিয়ে দেন, ইজরায়েল যদি লেবাননে থাকা ইরানের কূটনৈতিক ভবনে হামলা করে তাহলে পরিনাম ভালো হবে না। তিনি বলেন, “ইজরায়ে লেবাননে আমাদের দূতাবাসে হামলা করলে বিশ্বের সমস্ত দেশের ইজরায়েলি দূতাবাস আমাদের নিশানায় থাকবে। বিশ্বজুড়ে আমরা হামলা করব।”
উল্লেখ্য, ১৯৯২ সাল থেকে ভারতে রয়েছে ইজরায়েলের দূতাবাস। দিল্লির এই দূতাবাসে ২০২৪ থেকে ইজরায়েলি রাষ্ট্রদূত হিসাবে রয়েছেন রুভেন আজার। ২০০ কর্মী রয়েছে। যদিও নিজের বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেছেন, আমেরিকা এবং ইজরায়েল ছাড়া কোনও দেশের প্রতি ইরানের শত্রুতা নেই। কিন্তু ইজরায়েলকে শায়েস্তা করতে ভারতের বুকে হামলা চালানো হতেও পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
