Skip to content
মার্চ 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • হামলা চলবে, হুঙ্কার ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই-র

হামলা চলবে, হুঙ্কার ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই-র

Online Desk মার্চ 18, 2026
MOJTABA.png

ওঙ্কার ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর মোজতবা খামেনেই প্রথমবারের মতো প্রকাশ্যে কড়া বার্তা দিলেন আন্তর্জাতিক মহলকে। তাঁর স্পষ্ট বক্তব্য বর্তমান পরিস্থিতিতে শান্তির কোনও প্রশ্নই ওঠে না। বরং এই সময় প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করার।
সাম্প্রতিক এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। তাঁর দাবি, ইরানের উপর যে আক্রমণ চালানো হয়েছে, তার উপযুক্ত জবাব না দিয়ে কোনওভাবেই পিছু হটার প্রশ্ন নেই। যুদ্ধবিরতির যে প্রস্তাব বিভিন্ন দেশের মাধ্যমে তেহরানের কাছে পৌঁছেছিল, তা তিনি সরাসরি নাকচ করে দেন। তাঁর মতে, এই ধরনের প্রস্তাব ইরানের স্বার্থের পরিপন্থী এবং তা গ্রহণ করলে দেশের মর্যাদা ক্ষুণ্ণ হবে।
খামেনেই স্পষ্ট করে দেন, ইরানের লক্ষ্য শুধুমাত্র প্রতিরক্ষা নয়, বরং প্রতিপক্ষকে পরাজিত করা এবং তাদেরকে দায় স্বীকার করতে বাধ্য করা। তাঁর বক্তব্যে প্রতিফলিত হয়েছে এক কঠোর ও আপসহীন মনোভাব, যা বর্তমান সংঘাতকে আরও তীব্র করে তুলতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
এই ঘোষণার পর থেকেই পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে। ইতিমধ্যেই ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে, এবং যুক্তরাষ্ট্রও এই সংঘাতে সরাসরি বা পরোক্ষভাবে জড়িয়ে পড়েছে। ফলে এই অঞ্চলে একটি বৃহত্তর যুদ্ধের আশঙ্কা ক্রমশ বাড়ছে।
বিশেষজ্ঞদের মতে, খামেনেইয়ের এই অবস্থান কূটনৈতিক সমাধানের পথকে অনেকটাই কঠিন করে তুলেছে। যেখানে একদিকে আন্তর্জাতিক মহল সংঘাত কমানোর জন্য মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে, সেখানে ইরানের সর্বোচ্চ নেতার এই কড়া অবস্থান সেই প্রচেষ্টাকে বড় ধাক্কা দিতে পারে।

Post Views: 26

Continue Reading

Previous: “মা হতে চেয়েছি বরাবরই….” সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্টের পরেই বিয়ের ছবি সামনে আনলেন টেলিভিশন অভিনেত্রী সুস্মিতা রায়
Next: মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি! এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সম্পর্কিত গল্প

KUNAL.jpg

নাম ঘোষণার পরদিনই বেলেঘাটায় জমজমাট প্রচার কুণালের

Online Desk মার্চ 18, 2026
20250910_111519.jpg

রাজ্যে ১১ জেলাশাসককে সরিয়ে দিল নির্বাচন কমিশন!

Online Desk মার্চ 18, 2026
20260318_145913.jpg

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি! এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

Online Desk মার্চ 18, 2026

You may have missed

KUNAL.jpg

নাম ঘোষণার পরদিনই বেলেঘাটায় জমজমাট প্রচার কুণালের

Online Desk মার্চ 18, 2026
20250910_111519.jpg

রাজ্যে ১১ জেলাশাসককে সরিয়ে দিল নির্বাচন কমিশন!

Online Desk মার্চ 18, 2026
20260318_145913.jpg

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি! এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

Online Desk মার্চ 18, 2026
MOJTABA.png

হামলা চলবে, হুঙ্কার ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই-র

Online Desk মার্চ 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.