Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ট্রাম্প বাহিনীকে ভয় করি না, দুই বন্ধু দেশের সঙ্গে আলোচনা চলছে, জানালেন ইরানের বিদেশমন্ত্রী

ট্রাম্প বাহিনীকে ভয় করি না, দুই বন্ধু দেশের সঙ্গে আলোচনা চলছে, জানালেন ইরানের বিদেশমন্ত্রী

Online Desk ফেব্রুয়ারি 9, 2026
trump-khamenei.jpg

ওঙ্কার ডেস্কঃ যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান। আমেরিকার সঙ্গে যুদ্ধ করতে ভয় পায় না, স্পষ্ট জানাল ইরান। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন, সেনা সজ্জা বা যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে কোনও ভাবেই তাঁদের দমিয়ে রাখা যাবে না।
রবিবার তেহরানে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিদেশমন্ত্রী আব্বাস। সেখানেই আমেরিকার সঙ্গে ইরানের সাম্প্রতিক সমঝোতা-বৈঠক এবং তেহরানের পরমাণু পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। আব্বাস জানান, সমঝোতা-বৈঠক চলছে কিন্তু তাকে আমেরিকা গুরুত্ব দিচ্ছে বলে তিনি মনে করেন না। পাশাপাশি তিনি জানান, ইরানের পরমাণু পরিকল্পনা এবং ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ নিয়ে আমেরিকার সঙ্গে কোনও সমঝোতার প্রশ্নই ওঠে না।
ইরানের বিদেশমন্ত্রী বলেন, ‘‘আমরা কেন ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের উপর এত জোর দিচ্ছি? কেন কিছুতেই হাল ছাড়ছি না? যুদ্ধের হুঁশিয়ারিতেও কেন টলছি না? কারণ, আমরা কী করব, সেটা ঠিক করে দেওয়ার অধিকার অন্য কারও নেই। পশ্চিম এশিয়া অঞ্চলে আমেরিকার সেনা মোতায়েনে আমরা একেবারেই ভয় পাই না।’’
আমেরিকার মোকাবিলার ইরান জন্য কাদের সঙ্গে হাত মেলাচ্ছে, তাও জানিয়েছেন বিদেশমন্ত্রী। আব্বাস জানিয়েছেন, সমঝোতা-বৈঠক এবং মার্কিন সেনার আনাগোনা নিয়ে চিন এবং রাশিয়ার সঙ্গে তেহরানের কথাবার্তা চলছে। এই দুই দেশকে ইরানের ‘কৌশলগত বন্ধু’ বলেও উল্লেখ করেছেন বিদেশমন্ত্রী।

Post Views: 135

Continue Reading

Previous: এসআইআর শুনানির সময়সীমা কি বৃদ্ধি করা হবে? কমিশনের চিঠির উত্তরের অপেক্ষায় সিইও দফতর
Next: গুজরাতে ভেজাল দুধের কারখানার হদিশ, ইউরিয়া ডিটারজেন্ট দিয়ে তৈরি হত দুধ, ইউনিটে হানা FSSAI-এর

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.