Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • গুজরাতে ভেজাল দুধের কারখানার হদিশ, ইউরিয়া ডিটারজেন্ট দিয়ে তৈরি হত দুধ, ইউনিটে হানা FSSAI-এর

গুজরাতে ভেজাল দুধের কারখানার হদিশ, ইউরিয়া ডিটারজেন্ট দিয়ে তৈরি হত দুধ, ইউনিটে হানা FSSAI-এর

Online Desk ফেব্রুয়ারি 9, 2026
MILK.jpg

ওঙ্কার ডেস্কঃ গুজরাতে ভেজাল দুধের কারখানার হদিশ মিলল। গুজরাতের সাবরকাঁঠা জেলায় একটি কারখানায় সিন্থেটিক দুধ তৈরি হচ্ছে, গোপন সূত্র মারফত খবর পেয়ে ৮ ফেব্রুয়ারি, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া ওই ইউনিটে হানা দেয়। সেখানে গিয়ে আধিকারিকদের চক্ষু চড়কগাছ।
আধিকারিকরা দেখেন, সামান্য পরিমাণ আসল দুধের সঙ্গে ইউরিয়া ও বিভিন্ন প্রক্রিয়াজাত ‘গুঁড়ো’, ডিটারজেন্ট গুড়ো দিয়ে একটি মিশ্রন তৈরি করা হচ্ছে। এই সিন্থেটিক দুধ মানবদেহের ক্ষতি করছে।
অভিযোগ, ওই কারখানায় প্রায় পাঁচ বছর ধরে রাসায়নিক মিশিয়ে তৈরি হচ্ছিল ‘সিন্থেটিক দুধ’। আশপাশের শহর ও গ্রামে ওই ভেজাল দুধ দেদার সরবরাহ করা হছে। FSSAI-র এক্স পোস্টে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে বলা হয়েছে, অভিযানের সময়ই ১,৩৭০ লিটার ভেজাল দুধ নষ্ট করে দেওয়া হয়েছে। পাশাপাশি, সন্দেহজনক দুগ্ধজাত পণ্য দেখলে সতর্ক থাকার এবং অভিযোগ জানানোর আবেদন জানানো হয়েছে ভোক্তাদের কাছে।
তদন্তকারীদের দাবি, মাত্র প্রায় ৩০০ লিটার আসল দুধ ব্যবহার করে প্রতিদিন ১,৭০০ থেকে ১,৮০০ লিটার পর্যন্ত নকল দুধ তৈরি করা হত। এই মিশ্রণ পাউচে ভরে দুধ ও বাটারমিল্ক হিসেবে সাবরকাঁঠা ও মেহসানা জেলায় সরবরাহ করা হত।
সূত্রের খবর, ক্রাইম ব্রাঞ্চ ও খাদ্য সুরক্ষা আধিকারিকরা ওই কারখানায় যৌথ অভিযান চালিয়ে প্রায় ১,৯৬২ লিটার ভেজাল দুধ, ১,১০০ লিটারের বেশি ভেজাল বাটারমিল্ক ও প্রায় ৭১ লক্ষ টাকার কাঁচামাল ও রাসায়নিক উদ্ধার করেছে।

Post Views: 154

Continue Reading

Previous: ট্রাম্প বাহিনীকে ভয় করি না, দুই বন্ধু দেশের সঙ্গে আলোচনা চলছে, জানালেন ইরানের বিদেশমন্ত্রী
Next: কানাডা সফরে অজিত ডোভাল; ভারত বিরোধী খালিস্তানী দের দিলেন বিশেষ বার্তা

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.