Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নিউ টাউনে আইটি কর্মীর রহস্য মৃত্যু; বিষক্রীয়ায় প্রাণ হারিয়েছেন বলে প্রথমিক অনুমান

নিউ টাউনে আইটি কর্মীর রহস্য মৃত্যু; বিষক্রীয়ায় প্রাণ হারিয়েছেন বলে প্রথমিক অনুমান

Online Desk অক্টোবর 5, 2025
dead-body.png

ওঙ্কার ডেস্ক: রবিবার নিউটাউনে গৌরাঙ্গনগরে এক গেস্ট হাউসে উদ্ধার হয়েছে বছর ৩৪ এর ওক তথ্য প্রযুক্তি সেক্টরে কর্মরত চন্দ্রনাথ মুখ্যোপাধ্যায় নামের এক ব্যক্তির। গত ২ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরে তার পরিবারের লোকজন নোয়াপাড়া থানার মামলা দায়ের করলে চন্দ্রনাথের মোবাইল ফোন ট্র্যাক করে ঐ গেস্ট হাউসে পৌঁছায় পুলিশ। সেখানেই তাঁর পচা গলা দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি ঘুমের ওষুধের শিশিও পাওয়া গেছে। তার থেকেই বিষক্রীয়া থেকে মৃত্যুর অনুমান করা হচ্ছে।
পুলিশ সুত্র অনুযায়ী শুক্রবার রাতে ঘটনাটি প্রকাশ্যে আসে, যখন পুলিশ গেস্ট হাউসের একটি কক্ষ থেকে পচাগলা গন্ধ পেয়ে সন্দেহজনকভাবে তল্লাশি চালায়। দরজা ভেঙে ভিতরে ঢুকেই দেখা যায়, বিছানার উপর পড়ে রয়েছে এক যুবকের নিথর দেহ। পরে পরিচয় জানা। তিনি উত্তর ২৪ পরগনার শ্যামনগরের বাসিন্দা এবং একটি আইটি সংস্থায় কর্মরত ছিলেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন চন্দ্রনাথ। তাঁর খোঁজে ব্যস্ত হয়ে পড়ে পরিবার। কোথাও খোঁজ না পেয়ে নোয়াপাড়া থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়। পুলিশ মোবাইল ফোনের শেষ টাওয়ার লোকেশন ট্র্যাক করে জানতে পারে তিনি নিউটাউনের ওই গেস্ট হাউসেই ছিলেন। এরপরই শুরু হয় তল্লাশি অভিযান।
গেস্ট হাউসের কক্ষ খুলতেই ভেসে আসে তীব্র দুর্গন্ধ। দরজা ভেঙে পুলিশ ভিতরে ঢুকে মৃতদেহটি উদ্ধার করে। দেহের পাশেই মাটিতে পড়ে থাকতে দেখা যায় বেশ কয়েকটি ঘুমের ওষুধের স্ট্রিপ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ওষুধ সেবনের জেরেই মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ খতিয়ে দেখছে এটি আত্মহত্যা নাকি অন্য কোনও কারণে মৃত্যু।
মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ পরিষ্কার হবে বলে মনে করছেন তদন্তকারীরা। পাশাপাশি, পুলিশ গেস্ট হাউসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ওই কক্ষে চন্দ্রনাথ একাই ছিলেন, না অন্য কারও সঙ্গে দেখা করেছিলেন, তাও জানার চেষ্টা চলছে।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাসিন্দাদের অনেকেই প্রশ্ন তুলেছেন গেস্ট হাউসের নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থার উপর। পুলিশের তরফে জানানো হয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজন হলে আরও বিশদে তদন্ত করা হবে। পরিবারের সদস্যরাও চন্দ্রনাথের মৃত্যু নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করেছেন। পুরো ঘটনার উপর কড়া নজর রাখছে বিধাননগর পুলিশ কমিশনারেট। ময়নাতদন্তের রিপোর্ট এবং প্রমাণ সংগ্রহের পরই পরবর্তী পদক্ষেপের রূপরেখা ঠিক হবে বলে পুলিশ সূত্রে খবর।

Post Views: 89

Continue Reading

Previous: ধসবিধ্বস্ত দার্জিলিঙে মৃতদের পরিবারকে সমবেদনা প্রধানমন্ত্রীর, আশ্বাস সাহায্যের
Next: যৌতুকের দাবিতে গর্ভবতী মহিলাকে পিটিয়ে খুন, অভিযুক্ত স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন

সম্পর্কিত গল্প

arrest-dcd.jpg

৫০০০০ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

Online Desk জুন 8, 2026
death-leg.jpg

পুজো কমিটির টাকার হিসেব মেলানোর জন্য ডেকে তৃণমূল নেতাকে শাবল দিয়ে পিটিয়ে খুন

Online Desk জুন 8, 2026
AVHI.jpg

সই কাণ্ডে আবারও হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি লিখে চাইলেন সময়

Online Desk জুন 8, 2026

You may have missed

arrest-dcd.jpg

৫০০০০ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

Online Desk জুন 8, 2026
death-leg.jpg

পুজো কমিটির টাকার হিসেব মেলানোর জন্য ডেকে তৃণমূল নেতাকে শাবল দিয়ে পিটিয়ে খুন

Online Desk জুন 8, 2026
AVHI.jpg

সই কাণ্ডে আবারও হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি লিখে চাইলেন সময়

Online Desk জুন 8, 2026
Untitled.png

৮ জুন বিশাল বড় মহাজাগতিক দৃশের মুখোমুখি হতে চলেছে পৃথিবীবাসী, আমাদের দেশে প্রভাব কি পড়বে?

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.