Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ধসবিধ্বস্ত দার্জিলিঙে মৃতদের পরিবারকে সমবেদনা প্রধানমন্ত্রীর, আশ্বাস সাহায্যের

ধসবিধ্বস্ত দার্জিলিঙে মৃতদের পরিবারকে সমবেদনা প্রধানমন্ত্রীর, আশ্বাস সাহায্যের

Online Desk অক্টোবর 5, 2025
modi-flood.jpg

ওঙ্কার ডেস্ক: প্রবল বৃষ্টি ও ধসের ফলে বিপর্যস্ত দার্জিলিং-সহ পার্বত্য এলাকা। ইতিমধ্যে কম করে ১৭ জনের মৃত্যু হয়েছে। এই আবহে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে সব ধরণের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।

রবিবার নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘দার্জিলিংয়ে সেতু দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি গভীর সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন—এই কামনা করি। প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসের প্রেক্ষিতে দার্জিলিং ও আশেপাশের এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের জন্য সমস্ত সম্ভাব্য সহায়তা প্রদান করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’ উল্লেখ্য, শনিবার সন্ধ্যা থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য অঞ্চলে। সেই বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। বহু জায়গায় ধস নেমেছে। এর ফলে একাধিক রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। তিস্তা নদীর জল জাতীয় সড়কের উপরে উঠে এসেছে। দুর্যোগ কবলিত দার্জিলিঙে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭ জনের। এই পরিস্থিতিতে সাহায্যের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী।

অন্য দিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গোটা বিষয়টির উপর নজর রাখছেন। উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবারই তিনি শিলিগুড়ি যাবেন বলে জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ পন্থকে সঙ্গে নিয়ে উত্তরবঙ্গে যাবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ভুটানে প্রবল বর্ষণের কারণে উত্তরবঙ্গের পরিস্থিতি খারাপ হয়ে উঠেছে। এই বিপর্যয় দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন তিনি।

Post Views: 106

Continue Reading

Previous: পুজোর কার্নিভালের দিন কলকাতায় বিজেপির মিছিল, যুযুধান দুই শিবিরের কর্মসূচিতে জমজমাট রবিবাসরীয় কলকাতা
Next: নিউ টাউনে আইটি কর্মীর রহস্য মৃত্যু; বিষক্রীয়ায় প্রাণ হারিয়েছেন বলে প্রথমিক অনুমান

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.