Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পুজোর কার্নিভালের দিন কলকাতায় বিজেপির মিছিল, যুযুধান দুই শিবিরের কর্মসূচিতে জমজমাট রবিবাসরীয় কলকাতা

পুজোর কার্নিভালের দিন কলকাতায় বিজেপির মিছিল, যুযুধান দুই শিবিরের কর্মসূচিতে জমজমাট রবিবাসরীয় কলকাতা

Online Desk অক্টোবর 5, 2025
WhatsApp-Image-2025-10-05-at-3.13.37-PM.jpeg

বিশ্বজিৎ হালদার, কলকাতা : একদিকে পুজোর কার্নিভাল আন্যদিকে বিজেপির মিছিল, রবিবারের ছুটির শহরে জমজমাট জমজমাট রাজপথ। রেড রোডে কার্নিভালের দিনই শহরে “পরিবর্তন যাত্রা”র ডাক দিয়েছে বিজেপি। বিজেপি সূত্রে খবর, কলকাতায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১২ জনের। এরই প্রতিবাদে পথে নামছে বঙ্গের গেরুয়া ব্রিগেড। রবিবার দুপুর দু’টোয় কলেজ স্কোয়ারে জমায়েত। এখান থেকেই মিছিল শুরু এখান থেকে। যদিও মিছিল নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলেছে। তবে শুক্রবারই শর্তসাপেক্ষে বিজেপির মিছিলের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট।

রবিবার রেড রোডে পুজোর কার্নিভাল। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শহরের বড় বড় পুজো কমিটিগুলো অংশ নেবে। রেড রোডের প্রস্তুতি চূড়ান্ত। আর এই পুজোর কার্নিভালের কারণেই প্রথমে অশান্তির আশঙ্কায় বিজেপির মিছিলের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। মিছিলের অনুমতি নিয়ে আদালতে যায় বিজেপি। অবশেষে শর্তসাপেক্ষ মিছিলের অনুমতি দেয় আদালত। তবে মিছিলের রুট বদলের নির্দেশ দেওয়া হয়েছে। কলেজ স্কোয়ার থেকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের পরিবর্তে কলেজ স্কোয়ার থেকে অন্য রুটে মিছিল করার নির্দেশ দেওয়া হয়েছে। ৫ হাজার কর্মী সমর্থক নিয়ে মিছিলের আবেদন করে বিজেপি। তা কমিয়ে ৩ হাজার সমর্থক নিয়ে মিছিল করার অনুমতি দেয় হাইকোর্ট।

এ প্রসঙ্গে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা বলেছেন, “হাইকোর্টের অর্ডার আমরা দেখেছি। আমরা আমাদের হিসাবে ব্যবস্থা করছি। যেহেতু ওটা কলেজ স্কোয়ার থেকে ডোরিনার দিকে হচ্ছে তাই খুব একটা সমস্যা নেই। তবে ট্রাফিকের কিছু সমস্যা হতে পারে। কী ভাবে ট্রাফিক পরিচালনা করা হবে সেটা পরিকল্পনা করা হচ্ছে।” পুলিশের এই পদক্ষেপে ক্ষোভ উগরে দিয়েছেন শুভেন্দু অধিকারী। শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক মৃত্যুর ঘটনায় কলকাতার পুরসভার ‘অপদার্থতার’ দিকে আঙুল তুলছেন। এর মধ্যেই একই দিনে দুই কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর শুরু হয়েছে।

Post Views: 94

Continue Reading

Previous: পিছিয়ে গেল জিৎ’এর ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবি, নেপথ্যে কারণ কী?
Next: ধসবিধ্বস্ত দার্জিলিঙে মৃতদের পরিবারকে সমবেদনা প্রধানমন্ত্রীর, আশ্বাস সাহায্যের

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.