Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পিছিয়ে গেল জিৎ’এর ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবি, নেপথ্যে কারণ কী?

পিছিয়ে গেল জিৎ’এর ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবি, নেপথ্যে কারণ কী?

Online Desk অক্টোবর 5, 2025
xedfr.png

ওঙ্কার ডেস্ক: আবারও ছক ভাঙছেন টলি অভিনেতা জিৎ। বর্তমানে ‘সুপার হিরো’র তকমা সরিয়ে তিনি বিপ্লবী ‘অনন্ত সিংহ’। পথিকৃৎ বসুর ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবিতে আরও অনেক চমক আছে। তবে সাম্প্রতিক চমক, তিনি নাকি প্রযোজকের ঘরে ‘ডাকাতি’ করেছেন!

৫ সেপ্টেম্বর থেকে ছবির প্রথম শুটিং শুরুর কথা ছিল তাঁর। অতিরিক্ত বাজেট নাকি ছবির শুটিং পিছোতে বাধ্য করেছে! সম্প্রতি, টলিউডে কান পাতলে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। সত্যিই কি এ রকম কিছু ঘটিয়েছেন পরিচালক? এ প্রসঙ্গে পথিকৃৎ অবশ্য নস্যাৎ করে দিয়েছেন এই গুঞ্জন। তাঁর সপাট দাবি, “বাংলা ছবি কত বাজেটে তৈরি হয়, জানি। আমার বাজেটের কারণে আজ পর্যন্ত কোনও ছবি পিছোয়নি।” তিনি জানিয়েছেন, রবিবার দুর্গাপুজোর কার্নিভাল। রেড রোড, জিপিও-র সামনে তাই রাজ্য প্রশাসন শুটিংয়ের অনুমতি দেয়নি। এই কারণেই শুটিং পিছিয়েছে। সব ঠিক থাকলে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর শুটিং শুরু হবে ২৫ অক্টোবর থেকে।

এই ছবিতে জিতের সঙ্গে প্রথম অভিনয় করবেন টোটা রায়চৌধুরী। এই চরিত্রটিতে আগে নাকি অভিনয় করার কথা ছিল আবীর চট্টোপাধ্যায়ের! টলিপাড়ার অন্দরের কানাঘুষো চলছে, পরাধীন ভারতের দাপুটে স্বাধীনতা সংগ্রামী ‘অনন্ত সিংহ’-এর জীবনীছবিতে এক রাশভারী পুলিশ আধিকারিকের চরিত্রে ভাবা হয়েছিল তাঁকে। এ ছাড়া, জিতের ছবির গানে প্রথম সুর দেবেন শান্তনু মৈত্র। তিনিও অধীর আগ্রহে অপেক্ষায়। এখন দেখার বর্তমান বাংলা ছবির জগতে এই ছবি কতটা নিজের জায়গা তৈরি করে নিতে পারে।

Post Views: 165

Continue Reading

Previous: প্রয়াত গায়ককে শ্রদ্ধা, জুবিনের গানের নামে নামকরণ করা হল হস্তিশাবকের
Next: পুজোর কার্নিভালের দিন কলকাতায় বিজেপির মিছিল, যুযুধান দুই শিবিরের কর্মসূচিতে জমজমাট রবিবাসরীয় কলকাতা

সম্পর্কিত গল্প

Untitled.png

অবশেষে জামিন পেলেন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য

Online Desk জুন 8, 2026
FIR.jpg

নজিরবিহীন ঘটনা, ফিরহাদ হাকিমকে নিয়ে বিরোধী দলনেতার ঘরে গেলেন সন্দীপন সাহা

Online Desk জুন 8, 2026
SHREYA.jpg

ইডি দফতরে তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে, দীর্ঘক্ষণ ধরে চলছে জিজ্ঞাসাবাদ

Online Desk জুন 8, 2026

You may have missed

Joy-Bangla.jpg

বাংলাদেশে ‘জয় বাংলা’ কি নিষিদ্ধ স্লোগান ? রাষ্ট্রযন্ত্রের চরিত্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ

Online Desk জুন 8, 2026
death.jpg

লিভ-ইন সম্পর্কের কথা পরিবার জানতে পারায় বাড়ির ছাদ থেকে মরণঝাঁপ যুবকের

Online Desk জুন 8, 2026
Untitled.png

অতিরিক্ত গেম খেলার নেশা হল কাল! গেমের নেশায় নিজের বাবা, বোনকে হত্যা করল যুবক!

Online Desk জুন 8, 2026
steel.jpg

বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় গলিত ইস্পাত গায়ে পড়ে মৃত্যু চার শ্রমিকের, জখম একাধিক

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.