Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রয়াত গায়ককে শ্রদ্ধা, জুবিনের গানের নামে নামকরণ করা হল হস্তিশাবকের

প্রয়াত গায়ককে শ্রদ্ধা, জুবিনের গানের নামে নামকরণ করা হল হস্তিশাবকের

Online Desk অক্টোবর 5, 2025
elephant-mayabini.jpg

ওঙ্কার ডেস্ক: প্রয়াত গায়ক জুবিন গর্গকে সম্মান জানাতে তাঁর গানের নামানুসারে নাম রাখা হল এক হস্তিশাবকের। শনিবার ওয়ার্ল্ড অ্যানিমাল ডে-তে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এবং ব্যাঘ্র সংরক্ষণাগারে একটি নবজাতক হস্তিশাবকের নামকরণ করা হয়েছে ‘মায়াবিনী’ নামে। প্রসঙ্গত, জুবিন গর্গের প্রিয় গান ছিল ‘মায়াবিনী’। প্রয়াত গায়কের অনুরাগীদের কাছে এই গানটি কার্যত একটি ‘জাতীয় সঙ্গীতে’র মর্যাদা পেয়েছে।

কাজিরাঙ্গায় থাকা হাতিদের মধ্যে জনপ্রিয় একটির নাম কুয়ারি। সেই হাতির কোল আলো করে জন্ম হয়েছে ‘মায়াবিনী’র। নতুন অতিথির এই আগমনের পর বিখ্যাত বন্যপ্রাণী অভয়ারণ্যে আনন্দের নতুন মাত্রা যোগ হয়েছে। অসমের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী চন্দ্র মোহন পাটোয়ারি বলেন, হস্তিশাবকের নামকরণ করা হয়েছে ‘মায়াবিনী’ নামে। যা নতুন জীবন, আশা এবং সম্প্রীতির প্রতীক বলে মন্তব্য করেছেন তিনি। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে একটি পোস্টে পাটোয়ারি লিখেছেন, ‘বিশ্বপ্রাণী দিবসে মন ছোঁয়া খবর! কাজিরাঙ্গার হাতি কুয়ারি একটি সুস্থ স্ত্রী শাবকের জন্ম দিয়েছে। অপরিসীম স্নেহ এবং জনসাধারণের শুভেচ্ছার সঙ্গে, আমরা তার নামকরণ করেছি ‘মায়াবিনী’ – বন্যপ্রাণে নতুন জীবন, আশা এবং সম্প্রীতির প্রতীক।’

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয়েছে প্রখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন গর্গের। এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় তাঁর। ৫২ বছর বয়সী এই অসমীয়া গায়কের সিঙ্গাপুরে ২০ এবং ২১ সেপ্টেম্বর পারফর্ম করার কথা ছিল। ওই দিন, তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি শিল্পীকে।

Post Views: 218

Continue Reading

Previous: ‘কান্তারা চ্যাপ্টার ১’এ জুড়ল নতুন পালক, রাষ্ট্রপতি ভবনে প্রদর্শিত হতে চলেছে এই ছবি
Next: পিছিয়ে গেল জিৎ’এর ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবি, নেপথ্যে কারণ কী?

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.