Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিশ্ববিদ্যালয় সিসিটিভি চায় না এসএফআই

বিশ্ববিদ্যালয় সিসিটিভি চায় না এসএফআই

Online Desk আগস্ট 16, 2023
jadabpur_3.png

ত্রয়ণ চক্রবর্ত্তী, কলকাতাঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার মৃত্যুর পর বিশ্ববিদ্যালয় এবং হোস্টেলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কড়াকড়ি করার জন্য সিসিটিভি লাগানোর দাবিও আরো জোরালো হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় সিসিটিভি লাগানোর বিষয়ে নিজেদের পুরনো অবস্থানেই অনড় থাকলেও আলোচনা চায় এসএফআই।
সংগঠনের নেতৃত্ব মনে করেন, সিসিটিভি অপরাধী কে শনাক্ত করতে পারলেও অপরাধ আটকাতে পারে না। বরং সিসিটিভি লাগানোর ফলে ছাত্রছাত্রীদের ব্যাক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা হয়। রবিবার বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক বৈঠক করেন সংগঠনের নেতৃত্ব। সংগঠন বিশ্ববিদ্যালয় সিসিটিভি লাগানো তে তাদের যে কোন অমত নেই, আবারও তা স্পষ্ট করে জানিয়ে দিল সংগঠনের নেতৃত্ব। যাদবপুর বিশ্ববিদ্যালয় সাংবাদিক বৈঠক করেন এস এফ আই এর রাজ্য কমিটির দুই সদস্য শুভদীপ বন্দ্যোপাধ্যায় ও আফরিন বেগম।
এস এফ আই নেতা শুভদীপ বলেন, “সিসিটিভি অপরাধ আটকায় না। শনাক্ত করে। পঞ্চায়েত নির্বাচনে সিসিটিভি লাগানো হয়েছিলো কিন্তু অপরাধ আটকানো গিয়েছে কি? নিরাপত্তা অবশ্যই জরুরি। আমরা রাগিং এর বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা যতজনের মধ্যে পৌঁছাতে পেরেছি সচেতন করেছি। আমাদের মধ্যে যতজন আছে তাঁদের মধ্যে এই প্রবণতা পাবেন না।
আমাদের সংগঠন রাগিংএর বিরোধিতা করে। বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে বের করতে হবে আমরা এই আন্দোলন করায় আমাদের সংগঠনের সদস্যদের সমস্যায় পড়তে হয়েছে। সিসিটিভি লাগালে তার মাধ্যমে ছাত্রছাত্রীদের সারভেলেন্সের চেষ্টা হয় আমরা তার বিরোধিতা করছি। আমাদের লক্ষ্য অপরাধ আটকানো। সিসিটিভি রোহিত ভেমুলাকে কি বাঁচাতে পেরেছিলো?” তবে সিসিটিভি লাগালে নিরাপত্তা বাড়বে বলেও মনে করে বিশ্ববিদ্যালয়ে অ্যান্টি র্যা গিং প্রচারের ক্রিয়েটিভ ডিরেক্টর পরাগ সরকার। তিনি বলেন, “যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম র্যা গিং বিরোধী প্রচার শুরু হয়। যা পরবর্তী সময়ে অন্যন্য বিশ্ববিদ্যালয়গুলিও সেই পথে হেঁটেছে। ছাত্রছাত্রীদের সচেতন করা গিয়েছে অনেকক্ষেত্রে। কিন্তু তার পরেও বন্ধ করা গেলো না। এখানে নিরাপত্তায় অনেক খামতি রয়েছে। যে কেউ বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ছে। মুক্ত ভাবনা থেকে এটা করা হলেও অপরাধীরা এর সুযোগ নিচ্ছে। সিসিটিভি লাগানোটাও খুবই জরুরি নিরাপত্তার জন্য।” কিন্তু সেই সিসিটিভি লাগানো নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু জানিয়েছেন, যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক। ইতিমধ্যেই বিষয়টা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ইউজিসির প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ে আসবেন সবকিছু খতিয়ে দেখতে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাড়ানোর কথা গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। একতরফা ভাবে সিদ্ধান্ত নেওয়া হয় না সবপক্ষ মিলে আলোচনা করেই সবকিছু ঠিক হবে।” এবিষয়ে এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, “এসএফআই এর অভিমত আমরা নিরাপত্তায় আছি নজরদারিতে নেই। যাদবপুরে আছে সিসিটিভি। আরও যদি বসাতে হয় হোক। আমরা রাজি । আলোচনা হোক। কিন্তু সিসিটিভি বসালেই যে সব সমস্যার সমাধান হবে সব অসামাজিক কাজ বন্ধ হবে এমন নয় ।”

Post Views: 101

Continue Reading

Previous: লালবাজারে তলব যাদবপুরকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং ডিনকে
Next: বাংলাদেশের গাজীপুরে বিদেশী মদ ও ইয়াবাসহ আটক দুই

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.