Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ডুয়ার্সের দুই চা বাগানে খাঁচা বন্দি চিতা, আতঙ্কের মধ্যেই স্বস্তির নিঃশ্বাস শ্রমিকদের

ডুয়ার্সের দুই চা বাগানে খাঁচা বন্দি চিতা, আতঙ্কের মধ্যেই স্বস্তির নিঃশ্বাস শ্রমিকদের

Online Desk জুন 1, 2025
JALPAIGURI-CHITAH.jpeg

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি : ডুয়ার্সের চা বাগানে টানা কয়েকদিন ধরে চিতাবাঘের দাপট। ছাগল, মুরগি হঠাৎ উধাও। বাগানের ভেতর থেকে ভেসে আসত গর্জন। একাধিক এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। অবশেষে বনদপ্তরের তৎপরতায় খাঁচা বন্দি হল দুটি পূর্ণবয়স্ক চিতাবাঘ।

প্রথম ঘটনা চুলশা চা বাগানের। বাগানের ১০ নম্বর সেকশনে বনদপ্তর খাঁচা বসায় ছাগল টোপ হিসেবে ব্যবহার করে। কয়েকদিন ধরে বাগানে চিতার গতিবিধি নজরে আসছিল। রবিবার ভোরে সেই খাঁচাতেই ধরা পড়ে এক পূর্ণবয়স্ক চিতা। বনকর্মীরা জানিয়েছেন, প্রাথমিক চিকিৎসার পর ওই চিতাটিকে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

অন্যদিকে, বানারহাট ব্লকের হলদিবাড়ি চা বাগানেও একই ছবি। এলাকাবাসীর অভিযোগ, চিতাবাঘ প্রায় রোজই বাগানে ঢুকে পড়ছিল। কখনও ছাগল, কখনও মুরগি নিয়ে চলে যাচ্ছিল গভীর জঙ্গলে। আতঙ্কিত শ্রমিকেরা বনদপ্তরের দ্বারস্থ হন।

ফলে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের তরফে প্রায় পাঁচদিন আগে ডিবিআইটি অফিসের কাছে বসানো হয় খাঁচা। রবিবার সকালেই ধরা পড়ে একটি পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘ। বিন্নাগুড়ি থেকে আসা বনকর্মীরা তাকে উদ্ধার করে নিয়ে যান। বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার পর চিতাটিকে নিরাপদ স্থানে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

ঘটনার পর কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন চা বাগানের শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশা, বনদপ্তরের এই দ্রুত পদক্ষেপে বাগান এলাকায় আবার ফিরে আসবে স্বাভাবিকতা। তবে স্থানীয় বাসিন্দাদের একাংশের আশঙ্কা, চিতা একটি নয়— এলাকায় আরও কয়েকটি চিতাবাঘ ঘোরাফেরা করছে। তাই বনদপ্তরকে আরও নজরদারি চালানোর আর্জি জানিয়েছেন তাঁরা।

Post Views: 218

Continue Reading

Previous: কী ভাবে খুন হন হামাস প্রধান সিনওয়ার, জানাল ইজরায়েল
Next: কর্নাটকে নাবালিকাকে গণধর্ষণ করে ভিডিও রেকর্ড, ফাঁস করার হুমকি দিয়ে আবার ধর্ষণ

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.