Skip to content
অক্টোবর 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • কর্নাটকে নাবালিকাকে গণধর্ষণ করে ভিডিও রেকর্ড, ফাঁস করার হুমকি দিয়ে আবার ধর্ষণ

কর্নাটকে নাবালিকাকে গণধর্ষণ করে ভিডিও রেকর্ড, ফাঁস করার হুমকি দিয়ে আবার ধর্ষণ

Online Desk জুন 1, 2025
20250410_161720.jpg

ওঙ্কার ডেস্ক: কর্ণাটকের বেলাগাভিতে ১৫ বছর বয়সী এক নাবালিকা গণধর্ষণ। ভয়াবহ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে দুই অভিযুক্তকে। এখনও অধরা রয়েছে চার অভিযুক্ত। অভিযোগ, ছয় অভিযুক্ত মিলে মেয়েটিকে দু’বার গণধর্ষণ করেছে। প্রথম ধর্ষণ করার পরে সেই ঘটনার ভিডিও করে অভিযুক্তরা। সেই ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে দ্বিতীয় বার ফের গণধর্ষণ করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথম গণধর্ষণের ঘটনাটি ঘটেছিল প্রায় ছয় মাস আগে। অভিযুক্তদের মধ্যে একজন নির্যাতিতা নাবালিকার বন্ধু। সে নির্যাতিতাকে বেলাগাভির কাছে একটি পাহাড়ি এলাকায় নিয়ে যায়। অভিযোগ, সেখানে তাকে গণধর্ষণ করা হয়। একইসঙ্গে গোটা ঘটনাটি ফোনে রেকর্ড করে অভিযুক্তরা। পরে নির্যাতিতা নাবালিকা মেয়েটিকে হুমকি দেওয়া হয়, ভিডিওটি অনলাইনে ফাঁস করে দেওয়ার। সেই হুমকি দিয়ে অভিযুক্তরা আবার দ্বিতীয় বার মেয়েটিকে ধর্ষণ করে। অভিযোগ দ্বিতীয় বারেও অভিযুক্তরা ভিডিও রেকর্ড করে ঘটনার। সেই সঙ্গে হুমকি দিতে থাকে তারা।অবশেষে, গোটা বিষয়টি জানিয়ে নির্যাতিতা মেয়েটি শনিবার পুলিশে অভিযোগ দায়ের করে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করেছে পুলিশ।

অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করেছেন তদন্তকারীরা। এফআইআর দায়ের হওয়ার দিনই দুই’জনকে গ্রেফতার করে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে।

Continue Reading

Previous: ডুয়ার্সের দুই চা বাগানে খাঁচা বন্দি চিতা, আতঙ্কের মধ্যেই স্বস্তির নিঃশ্বাস শ্রমিকদের
Next: লক্ষ্মী বনাম সিঁদুর

সম্পর্কিত গল্প

New-Project-66.webp

এপস্টিন কেলেঙ্কারির পর এবার ধর্ষণের অভিযোগ! ট্রাম্পের কেচ্ছা ফাঁস করলেন প্রাক্তন সুইৎজারল্যান্ড সুন্দরী

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-65.webp

১১ বছরের পবনের পেটে ছিল পুঁজ, ক্ষুদ্রান্ত্রে ফুটো! ভুল ইঞ্জেকশন তত্ত্ব খারিজ করে প্রকাশ্যে ময়ান্তদন্তের রিপোর্ট

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-64.webp

ল্যান্ডফল শুরু অর্ণবের, অন্ধ্র-ওড়িশায় তাণ্ডব, বাংলায় আপাতত দমকা হাওয়া ও বৃষ্টি, বাতিল উড়ান

Online Desk অক্টোবর 28, 2026

You may have missed

New-Project-67.webp

এনকাউন্টারে নিহত ধুলিয়ানের সামাউল, ডিএসপিকে বাঁচাতে মাথা লক্ষ্য করে গুলি, কী বলছে পুলিশ?

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-66.webp

এপস্টিন কেলেঙ্কারির পর এবার ধর্ষণের অভিযোগ! ট্রাম্পের কেচ্ছা ফাঁস করলেন প্রাক্তন সুইৎজারল্যান্ড সুন্দরী

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-65.webp

১১ বছরের পবনের পেটে ছিল পুঁজ, ক্ষুদ্রান্ত্রে ফুটো! ভুল ইঞ্জেকশন তত্ত্ব খারিজ করে প্রকাশ্যে ময়ান্তদন্তের রিপোর্ট

Online Desk অক্টোবর 28, 2026
Untitled.png

মরসুমি চাষের জন্য কোন ধরণের সার এবং কীটনাশক ব্যবহার করবেন:

Online Desk অক্টোবর 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.