Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • “ভাত খেয়ে নিই, তারপর কথা বলবো” ! সবার চোখকে ধোকা দিয়ে চম্পট দিল চোর

“ভাত খেয়ে নিই, তারপর কথা বলবো” ! সবার চোখকে ধোকা দিয়ে চম্পট দিল চোর

Online Desk মে 21, 2025
Thief.jpg

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি : “ভাত খেয়ে নিই, তারপর কথা বলবো” — এই বাক্যে ভরসা করে খাবার এগিয়ে দিয়েছিলেন গ্রামবাসীরা, ভাবেননি খাবার শেষ হওয়ার আগেই চোর উধাও হবে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পাত কাটা কলোনিতে। একদম সিনেমার সিকোয়েন্স যেন ! খাবার, সন্দেহ, পাহারা, অন্ধকার আর এক ফাঁকে চম্পট !
পূর্বে এলাকা থেকে একটি ই-রিকশার ব্যাটারি চুরির অভিযোগ ওঠে। দীর্ঘদিন ধরেই নেশাগ্রস্ত যুবকদের আনাগোনায় অতিষ্ঠ এলাকাবাসী, চুরি ছাড়াও নানা অসামাজিক কর্মকাণ্ডে বারবার উত্তপ্ত হয়েছে অঞ্চলটি। এরই মাঝে মঙ্গলবার এক শ্রাদ্ধানুষ্ঠান শেষে গ্রামবাসীরা সন্ধের দিকে দেখতে পান চোর সন্দেহে নজরে থাকা যুবক গুড্ডুকে। গুড্ডুর হাতে তখন এক থালা ভাত ও একটি জলের বোতল। গ্রামবাসীরা চুরির কথা তুলতেই সে বলে, “আগে খেয়ে নিই, তারপর যা বলার বলবো”!

চোর বলছে খাবে, আর গ্রামবাসীর মনে জেগে ওঠে বাঙালির চিরাচরিত আবেগ ! রাস্তার ধারে একটি ছোট ঘরে বসিয়ে পাহারার বন্দোবস্ত হয়। কেউ পাহারা দেয়, আর নিশ্চিন্তে খেতে থাকে চোর ।

আর ঠিক তখনই ঘটে নাটকের চূড়ান্ত পরিণতি। অর্ধেক ভাত খেয়েই, পাহারাদারের চোখ এড়িয়ে গা ঢাকা দেয় গুড্ডু! তৎক্ষণাৎ এলাকা জুড়ে হুলুস্থুল, ভাত গেল, চোর গেল, মুখে হাত দিয়ে দাঁড়িয়ে রইল গোটা পাড়া।

এই ঘটনায় ফের একবার প্রশ্ন উঠে এল — চোর ধরার আগে কি তাকে ভাত খাওয়ানো উচিত, নাকি পুলিশ ডাকলে কাজে দেয় ? এই নিয়ে এখন এলাকায় তুমুল জল্পনা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় এই ‘ভাত কাণ্ড’ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা ও চটুল মন্তব্যের বন্যা।

Post Views: 309

Continue Reading

Previous: নোবেল বিতর্কে নয়া মোড়, নির্যাতিতা আসলে নোবেলের স্ত্রী, দাবি গায়কের আইনজীবীর
Next: মন্দারমণিতে এবারে নতুন ডেস্টিনেশন স্পোর্টস মিউজিয়াম

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.