Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • মন্দারমণিতে এবারে নতুন ডেস্টিনেশন স্পোর্টস মিউজিয়াম

মন্দারমণিতে এবারে নতুন ডেস্টিনেশন স্পোর্টস মিউজিয়াম

Online Desk মে 21, 2025
IMG-20250521-WA0019.jpg

স্পোর্টস ডেস্ক : কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব আমার ট্রি গ্রুপের উদ্যোগে মন্দারমণি তে স্পোর্টস মিউজিয়াম। এদিন মন্দারমণি তে হয়ে গেলো উদ্বোধন। ছিলেন ১৯৯৭এশিয়া ডে সোনাজয়ী আথলেটিক ও প্রাক্তন সাংসদ জ্যোতিময়ী সিকদার, প্রথম মহিলা অর্জুন ফুটবলার শান্তি মল্লিক, ইস্টবেঙ্গল অধিনায়ক সৌভিক চক্রবর্তী। এদিন সিএসজেসি সভাপতি শুভেন রাহা বললেন, “অনেকে বলবেন কলকাতা য় নয় কেনো! আমি বলব জেলায় নয় কেনো! ।”

জেলার বাসিন্দা এবং মন্দারমনিতে আসা পর্যটকরা ইচ্ছে হলেই ঘুরে যেতে পারবেন এই ক্রীড়া সংগ্রহশালায়।সকাল ১১ টা থেকে বিকাল ৪ টে অবধি খোলা থাকবে।
শুধু রিসর্টে আসা পর্যটকদের জন্যই নয়, স্থানীয় বাসিন্দা ও সাধারণ মানুষও কুপন সিস্টেমে এটা দেখতে পারবেন।এদিন জ্যোতিময়ী সিকদার বললেন,আমরা এখানে যে জার্সি বা খেলার সরঞ্জাম দিলাম সেটা শুধু জিনিস নয়, সেগুলো আমাদের অদম্য পরিশ্রমের ফল। আশা করি এগুলো পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।” শান্তি মল্লিক বলেন, “এই মিউজিয়াম দেশের খেলাধুলার অতীত সম্পর্কে জানতে সাহায্য করবে এই প্রজন্মকে।” শৌভিক চক্রবর্তী বলেন, “জেলার মানুষ এর থেকে উপকৃত হবে। আশা করব, আরও বড় হবে এই মিউজিয়াম।”

কী কী আছে মিউজিয়ামে

১) কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সময় ইন্দ্র রাসেলের হেলমেট।

২) দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার লান্স ক্লুসনারের সিং করা জার্সি।

৩) অলিম্পিয়ান জিমন্যাস্ট দীপা কর্মকারের ভারতীয় জার্সি।

৪) প্রাক্তন শ্রীলঙ্কান ক্রিকেট অধিনায়ক তিলকরত্নে দিলশানের জার্সি।

৫) মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম ভারতীয় মহিলা বাচেন্দ্রী পালের জার্সি।

৬) ২০২২ ফিফা বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসজয়ী আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়া নো মার্টিনে জের গ্লাভস।

৭) ২০০৩-এ আশিয়ান কাপ জয়ী দলের কোচ সুভাষ ভৌমিকের জার্সি।

৮) আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের ২০২৩ ও ২০২৪ মরসুমের প্লেয়ারদের সই-সহ জার্সি।

৯) দুই মরসুম আইপিএল-এ অংশ নেওয়া রাইজিং পুণে সুপার জায়ান্টে মহেন্দ্র সিং ধোনির জার্সি।

১০) প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগের সইকরা জার্সি ও টুপি।

১১) ভারতীয় উইকেট-কিপার ঋদ্ধিমান সাহার সই করা গ্লাভস।

১২) প্যারা অ্যাথলিট দীপা মালিকের সই করা টুপি।

১৩) সুনীল গাভাস্কারের দেওয়া টুপি।

১৪) ১৯৬২ সালের জাকার্তা এশিয়ান গেমসে সোনাজয়ী দলের অধিনায়ক চুনি গস্বামীর অফিসিয়াল ব্লেজার।

১৫) অলিম্পিক সোনা জয়ী হকি দলের সদস্য গুরবক্স সিংয়ের জার্সি, হকি স্টিক ও বিশেষ মেমেন্টো।

১৬) পেলে অটোগ্রাফসহ ছবি।

১৭) ১৯৯৮জাকার্তা এশিয়ান গেমসে সোনা ও রুপো জয়ী জ্যোতির্ময়ী শিকদারের সই-সহ তাঁর ব্যবহৃত জার্সি।

১৮) ইংলিশ চ্যানেল পার করার সময় ব্যবহৃত বুলা চৌধুরীর জার্সি।

১৯) প্রাক্তন ফুটবলার বিকাশ পাজির ব্যবহৃত ভারতীয় দলের জার্সি।

২০) প্রাক্তন ফুটবলার দেবাশিস মুখোপাধ্যায়ের ভারতীয় দলের জার্সি।

২১) ১৯৪২ সালে ইস্টবেঙ্গলের প্রথম কলকাতা লিগ জয়ের ব্যক্তিগত মেমেন্টো। তবে এই সংখ্যা আরও বাড়বে

Post Views: 174

Continue Reading

Previous: “ভাত খেয়ে নিই, তারপর কথা বলবো” ! সবার চোখকে ধোকা দিয়ে চম্পট দিল চোর
Next: কানে’র মঞ্চে গলার নেকলেসে নজর কাড়লেন অভিনেত্রী রুচি গুজ্জর, প্রধানমন্ত্রীকে গলায় নিয়ে হাঁটলেন লাল গালিচায়

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.