Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • কানে’র মঞ্চে গলার নেকলেসে নজর কাড়লেন অভিনেত্রী রুচি গুজ্জর, প্রধানমন্ত্রীকে গলায় নিয়ে হাঁটলেন লাল গালিচায়

কানে’র মঞ্চে গলার নেকলেসে নজর কাড়লেন অভিনেত্রী রুচি গুজ্জর, প্রধানমন্ত্রীকে গলায় নিয়ে হাঁটলেন লাল গালিচায়

Online Desk মে 21, 2025
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: ফ্রান্সে চলছে কান চলচ্চিত্র উৎসব। সেই মঞ্চে পা মেলাতে বহুতারকারা পৌঁছেছেন সেখানে, গিয়েছেন শর্মিলা ঠাকুর, ঐশ্বর্য রাই বচ্চন, করণ জহারসহ আরও অনেকে। এই অনুষ্ঠান নিয়ে বলিউডের প্রত্যেক নায়িকার স্বপ্ন থাকে, তাঁর সাজ যেন কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় প্রশংসা পায়। ‘সেরা সাজ’-এর তকমা পায়। এবার চর্চায় এই তালিকায় নাকি এগিয়ে অভিনেত্রী রুচি গুজ্জর! মঙ্গলবার তিনি কানের লাল গালিচায় গলার হারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে হাঁটলেন লাল গালিচায়। বিদেশের মাটিতে সুন্দরীর বক্ষভাঁজ আলো করে রাখলেন অভিনেত্রীর প্রিয় নেতা। এ ছবি প্রকাশ্যে আসতেই রীতিমত সাড়া পড়ে গিয়েছে। রুচির সাজ চমকে দিয়েছে আন্তর্জাতিক মঞ্চ ও নিজের দেশকেও!
রাজস্থানের গুজ্জর পরিবারের মেয়ে রুচি। বাবা সশস্ত্র সেনাবাহিনীতে কর্মরত। জয়পুরের মহারানি কলেজ থেকে স্নাতক রুচি নিজেকে প্রমাণ করতে পা রাখেন বলিউডে। তাঁকে দেখা গিয়েছে ‘জব তু মেরি না রহি’, ‘হেলি মে চোর’ এবং ‘এক লড়কি’-র মতো মিউজ়িক ভিডিয়োয়।
অলঙ্কারের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রীকে এইভাবে তুলে ধরার ভাবনা মাথায় এল রুচির তা কান মঞ্চেই জানতে চাওয়া হয়েছিল। অভিনেত্রীর কথায়, “বিদেশের মাটিতে দেশের প্রতিনিধিত্ব করার জন্য এর চেয়ে ভাল সাজ আর হয় না। তাই এভাবেই প্রধানমন্ত্রীকে সম্মান জানালাম।” স্বাভাবিকভাবেই তাঁর সাজ বাকিদের ফিকে করে দিয়েছে। পোশাক পরিকল্পক রূপা শর্মার তৈরি সোনালি জরি-সিক্যুইনে বোনা ভারী কাজের লেহঙ্গা-চোলি-দোপাট্টায় সেজেছিলেন রুচি। মাথায় জরির কাজের দোপাট্টা। এই ধারার সাজ রাজস্থানি মহিলাদের বিশেষ সাজ। সঙ্গে গলাভর্তি নরেন্দ্র মোদীর মুখ খোদাই করা আকর্ষণীয় নেকলেস। নেকলেসের লকেট নায়িকার বক্ষভাঁজের শোভা যেন দ্বিগুণ করেছে।
রুচি সাংবাদিক সম্মেলনে আরও বলেন, গুজ্জর পরিবার মেয়েদের ঘরের বাইরে পা রাখা পছন্দ করে না। সেই বাধা পেরিয়ে তিনি বলিউডে পা রাখেন। শুরুটা তাই সহজও ছিল না। তবে তাঁর বাবা প্রথম দিন থেকে তাঁকে সমর্থন জানিয়েছেন। এখন কন্যা-গর্বে গর্বিত রুচির মা-ও।

Post Views: 415

Continue Reading

Previous: মন্দারমণিতে এবারে নতুন ডেস্টিনেশন স্পোর্টস মিউজিয়াম
Next: সম্পর্ক ভাঙনের দানা বাঁধছে! কেন একে অপরকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করেলেন যশ ও নুসরত?

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.