Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সম্পর্ক ভাঙনের দানা বাঁধছে! কেন একে অপরকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করেলেন যশ ও নুসরত?

সম্পর্ক ভাঙনের দানা বাঁধছে! কেন একে অপরকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করেলেন যশ ও নুসরত?

Online Desk মে 21, 2025
xdetfh.png

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি মুক্তি পেয়েছে যশ দাশগুপ্ত ও নুসরত জাহান অভিনীত ছবি ‘আড়ি’। দর্শকমহলে ছবির প্রতিক্রিয়াও পেয়েছেন তাঁরা। এরই মধ্যে হঠাৎ করে এক অদ্ভুত পরিবর্তন ধরা পড়ল দুই তারকার ব্যক্তিগত জীবনে ইনস্টাগ্রামে একে অপরকে ‘আনফলো’ করে দিলেন তাঁরা।

বর্তমানে নুসরত ও যশ কেউই আর একে অপরকে সোশ্যাল মিডিয়ায় ফলো করছেন না। যদিও তাঁদের প্রোফাইলে এখনও পুরনো যুগল ছবি, একে অপরকে ট্যাগ করা পোস্টগুলি রয়েছে একইরকম। ফলে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে সমাজমাধ্যমে এই ‘আড়ি’র কারণ কী? তাহলে কি সম্পর্কের রসায়নে চিড় ধরেছে? নাকি সবটাই ছবির প্রচারের জন্য। কেন ইনস্টাগ্রামে আনফলো করলেন দুজনে?
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাকে ঘিরে শুরু হয়ে গিয়েছে গুঞ্জন। অনেকে মনে করছেন, এটি ছবির প্রচারের অঙ্গ হতে পারে, আবার কেউ কেউ আশঙ্কা করছেন, ব্যক্তিগত জীবনে দূরত্ব তৈরি হয়েছে যশ-নুসরতের। অন্যদিকে, নুসরত তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে লেখেন, ‘এত বছর হয়ে যাওয়ার পরেও তোমার ফ্যানেদের থেকে এই ট্রোল কি আমার প্রাপ্য? তোমার সঙ্গে কি কিছু খারাপ করেছি আমি? খুব হতাশাজনক… আমি চুপ রয়েছি.. দয়া করে দয়ালু হও।’ যদিও এই পোস্টটি বর্তমানে নুসরতের ইনস্টাগ্রাম প্রোফাইলে পাওয়া যাচ্ছে না।

টলিপাড়া সূত্রে খবর, প্রথম পক্ষের ছেলেকে নিয়ে বিদেশে ঘুরতে গিয়েছেন যশ। অন্যদিকে যশ ও তাঁর সন্তান ঈশানকে নিয়ে নুসরত গিয়েছেন উত্তরবঙ্গে। উল্লেখ্য, এমন জল্পনা তৈরি হয়েছিল আগেও। যেমন ‘খাদান’ মুক্তির পরে দেবকে ইনস্টাগ্রামে আনফলো করেছিলেন রুক্মিণী, যদিও পরে তাঁদের একসঙ্গে আবারও দেখা গিয়েছে। এখন প্রশ্ন তাহলে কি যশ-নুসরতের ক্ষেত্রেও ঠিক সেই কাহিনিই পুনরাবৃত্তি হচ্ছে?

Post Views: 426

Continue Reading

Previous: কানে’র মঞ্চে গলার নেকলেসে নজর কাড়লেন অভিনেত্রী রুচি গুজ্জর, প্রধানমন্ত্রীকে গলায় নিয়ে হাঁটলেন লাল গালিচায়
Next: অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, অধ্যাপককে অন্তর্বর্তীকালীন জামিন দিল সুপ্রিম কোর্ট

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.