Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • বিএনপিই সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে, গণনা নিয়ে প্রশ্ন তুলে বিবৃতি জামাতের

বিএনপিই সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে, গণনা নিয়ে প্রশ্ন তুলে বিবৃতি জামাতের

Online Desk ফেব্রুয়ারি 13, 2026
JAMAT.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলাদেশ জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে নির্বাচন হয়েছে বৃহস্পতিবার। সময় যত গড়াচ্ছে, ততই আসনসংখ্যা বাড়ছে বিএনপি-র। তবে গণনা নিয়ে প্রশ্ন তুলেছে জামাত।
‘ইতিবাচক এবং শান্তিপূর্ণ ভাবে’ ভোটাধিকার প্রয়োগ করার জন্য বাংলাদেশের নাগরিকদের ধন্যবাদ জানিয়েও ভোটগণনার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে জামাত। শুক্রবার সকালে দলের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, “নির্বাচনী ফল সংক্রান্ত পদ্ধতি নিয়ে আমরা সন্তুষ্ট নই। বিভিন্ন আসনে তাদের নেতৃত্বাধীন ১১টি দলের জোটপ্রার্থীরা ‘স্বল্প ব্যবধানে এবং রহস্যজনক ভাবে’ হেরে গিয়েছেন। বেসরকারি ফলঘোষণার ক্ষেত্রেও ধারাবাহিকতা বজায় রাখা হচ্ছে না বলে অভিযোগ জামাতের।
বাংলাদেশের নির্বাচন কমিশনের বিরুদ্ধে তাদের অভিযোগ, ভোটদানের হার জানাতে অনীহা দেখানো হয়েছে। জামাতের দাবি, প্রশাসনের একাংশ ‘একটি বড় দলের দিকে ঝুঁকে রয়েছে’ বলে ইঙ্গিত মিলেছে। ‘বড় দল’ বলে বিএনপি-র কথাই বলতে চেয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
বিবিসি বাংলার প্রতিবেদন অনুসারে, জয় বা এগিয়ে থাকার নিরিখে বিএনপি-র ঝুলিতে এখন ২০৭ টি আসন। জামাতের জুলিতে ৭৩টি আসন। বাংলাদেশে সরকার গঠনের জন্য কোনও দল বা জোটকে ১৫১টি আসনে জিততে হবে। সেক্ষেত্রে বিএনপিই যে জয়ী হতে চলেছে, কার্যত তা স্পষ্ট। তবে সরকারিভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি।

Post Views: 115

Continue Reading

Previous: জয় নিশ্চিত জেনে তারেককে শুভেচ্ছাবার্তা ইসলাবাদের; দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আশাবাদী পাকিস্তান
Next: বাংলাদেশ জয় ‘তারেক ভাইয়ের’, পদ্মাপাড়ের হবু প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.