Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • বাংলাদেশ জয় ‘তারেক ভাইয়ের’, পদ্মাপাড়ের হবু প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলাদেশ জয় ‘তারেক ভাইয়ের’, পদ্মাপাড়ের হবু প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Online Desk ফেব্রুয়ারি 13, 2026
MAMATA-TARIQUE.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী খালেদাপুত্র তারেক রহমান। পদ্মাপাড়ের ভোটে জামাতকে হারিয়ে জয়ী হয়েছে বিএনপি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বহু বছর পর বাংলাদেশের ক্ষমতায় আসছে খালেদা জিয়ার দল বিএনপি। শুক্রবার সকালের দিকে ফলাফল কী হতে পারে তা স্পষ্ট হতেই ‘তারেকভাই’কে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে বাংলায় পোস্ট করে তিনি লিখলেন, ‘বাংলাদেশের সকল ভাইবোনকে, জনগণকে, জানাই আমার শুভনন্দন, আমার আগাম রমজান মোবারক। বাংলাদেশের এই বিপুল জয়ের জন্য অভিনন্দন জানাই আমার তারেকভাইকে, তাঁর দলকে ও অন্যান্য দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।’
বাংলাদেশে বিএনপি-র সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা। এক্স হ্যান্ডলে পোস্ট করে অভিনন্দন জানানোর পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমাদের সঙ্গে সব সময় বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, এটাই আমরা কামনা করি।’ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। তারা একে অপরকে ‘দিদি-বোন’ বলে সম্বোধন করতেন। হাসিনা ভারতে চলে আসার পর বাংলাদেশে অশান্তির পরিমান বেড়েছে। সেদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন মমতা। তবে বরাবরই বাংলাদেশের সঙ্গে সু সম্পর্ক বজায় রাখার কথা বলেছেন তিনি। নতুন সরকার গঠনের আগে আবারও বাংলাদেশের সঙ্গে সু সম্পর্ক বজায় রাখার কথা বললেন বাংলার মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। ৩০০ আসনের মধ্যে ২৯৯ টি আসনে ভোট হয়। শুক্রবার ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিবালয়ে ফল ঘোষণার করে নির্বাচন কমিশনার সচিব আখতার আহমেদ। তিনি জানান, বিএনপি জোট পেয়েছে ২১২ আসন। জামাত ৭৭, ইসলামি আন্দোলন বাংলাদেশ ১, স্বতন্ত্র প্রার্থী ৭ আসন।

Continue Reading

Previous: বিএনপিই সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে, গণনা নিয়ে প্রশ্ন তুলে বিবৃতি জামাতের
Next: ভ্যালেন্টাইন ডে-র আগে প্রেমিকের প্রেমিকাকে গুলি করে খুন

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.