Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভ্যালেন্টাইন ডে-র আগে প্রেমিকের প্রেমিকাকে গুলি করে খুন

ভ্যালেন্টাইন ডে-র আগে প্রেমিকের প্রেমিকাকে গুলি করে খুন

Online Desk ফেব্রুয়ারি 13, 2026
gun-size.jpg

ওঙ্কার ডেস্ক: প্রেমিক অন্য এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, আর সেটা মেনে নিতে পারেননি। সেই ক্ষোভ থেকে তরুণীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করলেন মহিলা। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের শিবাজি নগর এলাকায়। প্রকাশ্য দিনের আলোয় এমন হত্যাকাণ্ডে শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত তরুণীর নাম শিফা শেখ। তাঁর বয়স ১৯ বছর। মঙ্গলবার বিকেলে শিবাজি নগরের ফুরকানিয়া মসজিদ চত্বরে তাঁকে গুলি করে খুন করা হয়। ঘটনার ১২ ঘন্টার মধ্যে মুম্বই পুলিশ এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে এক জন ২৫ বছর বয়সী মহিলা এবং ২৩ বছর বয়সী এক যুবক। পুলিশ জানিয়েছে, ওই মহিলা প্রধান অভিযুক্ত। তদন্তে জানা গিয়েছে, মহিলার সঙ্গে সাথে দেখা করার জন্য ফোন পেয়ে শিফা তাঁর বাড়ি থেকে বেরোন। শিবাজি নগরের ফুরকানিয়া মসজিদ চত্বরে তাঁর সঙ্গে দেখা হয়। দুজনের মধ্যে কোনও একটি বিষয় নিয়ে তর্ক শুরু হয়। সেই সময় আচমকা শিফাকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত।

পুলিশ জানিয়েছে, খুব কাছ থেকে শিফার মুখে গুলি করা হয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। স্থানীয় এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার ১২ ঘন্টার মধ্যে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Post Views: 172

Continue Reading

Previous: বাংলাদেশ জয় ‘তারেক ভাইয়ের’, পদ্মাপাড়ের হবু প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Next: দিল্লি বিস্ফোরণ কান্ডে জইশের নিযুক্তের রিপোর্টকে স্বাগত জানিয়েছে ভারত

সম্পর্কিত গল্প

kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026

You may have missed

kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.