Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জম্মুকাশ্মীরের রাজৌরিতে নিরাপত্তা বাহিনী ও জঙ্গির মধ্যে গুলির লড়াই

জম্মুকাশ্মীরের রাজৌরিতে নিরাপত্তা বাহিনী ও জঙ্গির মধ্যে গুলির লড়াই

Online Desk অক্টোবর 8, 2025
army-dff.jpg

ওঙ্কার ডেস্ক: জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই জম্মুকাশ্মীরের রাজৌরিতে। মঙ্গলবার এই গুলির লড়াই ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ভূস্বর্গ। তবে এই গুলির লড়াইয়ে কারোর হতাহতের ঘটনা ঘটেনি এখনও পর্যন্ত। নিরাপত্তা বাহিনী জঙ্গিদের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর আসে মঙ্গলবার রাজৌরির বীরনথুব এলাকায় বেশ কয়েক জন সন্দেহভাজন জঙ্গি গা ঢাকা দিয়ে রয়েছে। সেই খবরের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর একটি দল তল্লাশি অভিযান শুরু করে। সেই তল্লাশি অভিযানের সময় জঙ্গিরা আচমকা গুলি চালায়। এর পর পাল্টা জবাব দেয় পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ। বীরনথুব এলাকায় দুই পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। বিষয়টি নিয়ে, জম্মু অঞ্চলের পুলিশ প্রধান ভীম সেন তুতি জানান, ঘটনাস্থলে সেনা, পুলিশ ও সিআরপিএফের বাহিনী পাঠানো হয়েছে। তাঁর কথায়, ‘রাজৌরির কাণ্ডি থানার বীরনথুব এলাকায় সন্ত্রাসী ও এসওজি টিমের মধ্যে গুলি চালনার ঘটনা ঘটে। পুলিশ, সেনা ও সিআরপিএফের যৌথ দল এলাকা ঘিরে ফেলেছে।’ এক আধিকারিক বলেন, পুঞ্চ-রাজৌরি এলাকা সন্ত্রাসীদের কার্যকলাপের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বেশ কয়েক বছর ধরে। ২০২১ সাল থেকে এই অঞ্চলে একাধিক হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর সতর্ক নিরাপত্তা বাহিনী। যে ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছিল। এই ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। নিরাপত্তার কথা মাথায় রেখে উপত্যকায় কড়া নজরদারি চালানো হচ্ছে বাহিনীর তরফে। জঙ্গিদের অনুপ্রবেশ রুখতে সদা সতর্ক ভারতীয় বাহিনী ও পুলিশ।

Post Views: 100

Continue Reading

Previous: উত্তরবঙ্গের যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক করতে তৎপর প্রশাসন, সঙ্গে চলছে উদ্ধার কাজও
Next: পুতিনের জন্মদিনে ফোন করে শুভেচ্ছা মোদীর

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
Untitled.png

ইজরায়েলের ওপর হামলা চালাল ইরান, মানা হল না সংঘর্ষবিরতি

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.