Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পুতিনের জন্মদিনে ফোন করে শুভেচ্ছা মোদীর

পুতিনের জন্মদিনে ফোন করে শুভেচ্ছা মোদীর

Online Desk অক্টোবর 8, 2025
modi-putin-d.jpg

ওঙ্কার ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৭৩তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোন করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন মোদী। ভারতের প্রধানমন্ত্রী নিজেই শুভেচ্ছা জানানোর কথা জানিয়েছেন এক্স হ্যান্ডেলে।

মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন,‘আমি আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছি এবং তাঁর জন্মদিনে উষ্ণ অভিনন্দন জানিয়েছি। সেই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেছি। আগামী দিনে ভারত-রাশিয়ান অংশীদারিত্বকে শক্তিশালী করতে তাঁর ব্যক্তিগত প্রতিশ্রুতির জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।’ সূত্রের খবর, মোদী ও পুতিনের মধ্যে আলাপে
ভারত ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয় উঠে এসেছে। এদিন পুতিনকে ভারতের প্রধানমন্ত্রী ভারতের মাটিতে তাঁকে স্বাগত জানাতে উন্মুখ বলে জানিয়েছেন।

উল্লেখ্য, রাশিয়ার সঙ্গে ভারতের ‘বন্ধুত্বের’ কারণে চড়া মূল্য চোকাতে হচ্ছে নয়াদিল্লিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যে ৫০ শতাংশ হারে শুল্ক চাপিয়েছেন। যার মধ্যে ২৫ শতাংশ চাপানো হয়েছে কেবল রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য। ওয়াশিংটনের অভিযোগ, ভারত রাশিয়ার সঙ্গে বাণিজ্য করে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে নিয়ে যেতে সহায়তা করছে। যদিও রুশ প্রেসিডেন্ট আগেই আশ্বস্ত করেছেন, তিনি ভারতের পাশে থাকবেন। ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ‘যদি ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে, তা দেশের জন্য ৯০০ থেকে ১০০০ কোটি ডলারের ক্ষতি হবে। মানুষ দেখবে নেতারা দেশের জন্য কী সিদ্ধান্ত নিচ্ছেন। এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না যা ভারতের সম্মানে আঘাত করবে। তবে ট্রাম্প প্রশাসনের শুল্কের কারণে ভারতের সম্ভাব্য ক্ষতি পুষিয়ে দিতে ভারত থেকে আরও বেশি কৃষিপণ্য ও ওষুধ কিনবে মস্কো।’

Post Views: 106

Continue Reading

Previous: জম্মুকাশ্মীরের রাজৌরিতে নিরাপত্তা বাহিনী ও জঙ্গির মধ্যে গুলির লড়াই
Next: বাণিজ্য সম্পর্ক জোরদারে ভারত সফরে কিয়ার স্টারমার, ভিসা নীতিতে পরিবর্তনের পরিকল্পনা নেই

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.