Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • জামশেদপুরের ভুলে চাপ বাড়লো মোহনবাগানের, লিগ শীর্ষে মুম্বই

জামশেদপুরের ভুলে চাপ বাড়লো মোহনবাগানের, লিগ শীর্ষে মুম্বই

Online Desk মার্চ 21, 2024
gj.png

স্পোর্টস ডেস্ক : জামশেদপুর মুম্বই ম্যাচের পরে চাপ বাড়লো মোহনবাগানের। ৮ মার্চের ম্যাচে মুম্বই সিটি এফসি-কে ৩-০ জয়ী ঘোষণা করা হল। ম্যাচটি ১-১ ড্র হয়েছিল। কিন্তু সেই ম্যাচে জামশেদপুর এফসি নিয়ম ভেঙে একজন ফুটবলারকে খেলানোর ফলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি। এই সংশোধিত ফলের প্রভাব পড়ল লিগ তালিকাতেও।
গত ৮ মার্চে জামশেদপুরে এই ম্যাচটির পর মুম্বই সিটি এফসি কর্তৃপক্ষ ফেডারেশনের কাছে অভিযোগ জানায়, তাদের প্রতিপক্ষ আইএসএলের নিয়ম মেনে সারা ম্যাচে সাতজন দেশীয় ফুটবলার খেলায়নি। এই অভিযোগ খতিয়ে দেখার পর মুম্বই সিটি এফসি-র পক্ষে রায় দেয় ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি। মুম্বই সিটি এফসি-কে এই ম্যাচে ৩-০-য় জয়ী ঘোষণা করা হয় এবং তাদের এই জয়ের জন্য তিন পয়েন্ট দেওয়া হয়।
মুম্বই এই ম্যাচ থেকে তিন পয়েন্ট অর্জন করায় তারা ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রইল। দ্বিতীয় স্থানে থাকা মোহনবাগান সুপার জায়ান্টের সংগ্রহ ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট। গোল পার্থক্যও বেড়ে গেল মুম্বইয়ের। এত দিন মোহনবাগানের সঙ্গে মাত্র এক গোলের পার্থক্য ছিল মুম্বইয়ের। সেটা এখন চার গোলের হয়ে গেল।জামশেদপুরের এক পয়েন্ট কাটা যাওয়ায় ১৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তারা এখন লিগ তালিকার আট নম্বরে। ফলে ছ’নম্বর জায়গার জন্য প্রতিযোগিতা আরও জমজমাট হল। ১৯ ম্যাচে ১৮ পয়েন্ট পেয়ে দশে রয়েছে ইস্টবেঙ্গল। তাদের গোলপার্থক্য এখন -২।এখনও লিগ শিল্ড জিততে পারেনি মোহনবাগান। তারা যে লড়াই চালাবে সেটা বলার অপেক্ষা রাখে না।আপাতত বিশ্বকাপের কোয়ালিফাই রাউন্ড হওয়ার জন্য আইএসএল বন্ধ।

Post Views: 123

Continue Reading

Previous: গাড়ি দুর্ঘটনার পরে প্রথমবার প্রকাশ্যে, ইডেনে নাইটদের অনুশীলন ম্যাচ দেখলেন ফ্লিনটফ
Next: আইপিএলের মঞ্চ মাতাবেন কারা দেখে নিন

সম্পর্কিত গল্প

H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026
GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026

You may have missed

kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
SHANTANU.jpg

মতুয়াগড়ে নয়া রাজনৈতিক সমীকরণ? শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারীর

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.