Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • জঙ্গিপুরের গঙ্গার জলে চিরতরে স্তব্ধ দুই শিশুর কলতান

জঙ্গিপুরের গঙ্গার জলে চিরতরে স্তব্ধ দুই শিশুর কলতান

Online Desk সেপ্টেম্বর 2, 2023
WhatsApp-Image-2023-09-02-at-18.03.42.jpeg

অপরুপা কাঞ্জিলালঃ ছোটো ছোটো দুই শিশু আনন্দ করে ঘুরতে এসেছিল মাসীর বাড়িতে। পরিবারের সাথে স্নানের জন্য পৌঁছেছিল গঙ্গায়। কিন্তু সেই বেড়ানোই হলো কাল। আনন্দ মুহূর্তে বদলে যায় বুক ফাটা আর্তনাদে। মর্মান্তিক দুর্ঘটনা জঙ্গিপুরে।স্নান করতে এসে তলিয়ে গেলো দুই ভাইবোন। চোখের সামনে বাড়ির শিশু দের এই পরিণতিতে শোকে ভেঙে পড়েছে পরিবার। শনিবার জঙ্গীপুরের হলুদ মিল ঘাটে পরিবারের সাথে চান করতে এসে ডুবে গেল দুই শিশু! ৫ বছর বয়সি শারমিন খাতুন এবং তার দাদা ৭ বছরের সাহিল শেখ তারা প্রথম শ্রেণীর ও দ্বিতীয় শ্রেণীর ছাত্র! পরিবার সূত্রে জানা যায় তাদের বাড়ি জঙ্গিপুরের বাবুবাজার এলাকায় ! শনিবার সকালেই তারা মাসির বাড়ি বেড়াতে আসে এরপর পরিবারের সাথে গঙ্গায় স্নান করতে আসে ওই ছাত্রছাত্রী! সেখানেই স্নান করার সময় ডুবতে থাকে ৫ বছর বয়সী শারমিন, তাকে বাঁচাতে গিয়ে একই পরিণতি হয় ৭ বছর বয়সি দাদা সাহিল। দুজনেই তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। দুই ভাই বোনের খোঁজে তল্লাশি চালানো হয় ভাগীরথী নদীতে। খুশির কলকাকলি বর্তমানে মৃত্যুর স্পর্শে স্তব্দ হয়েছে চিরতরে।

Post Views: 88

Continue Reading

Previous: বড়পর্দায় ‘দাদা’-র ভূমিকায় দেখা যাবে আয়ুষ্মানকে
Next: চাকরি না পাওয়া প্রার্থীদের নবান্ন অভিযানে চাঞ্চল্য

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.