Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • পুলিশের সংযমকে দুর্বলতা ভাববেন না, গুন্ডামি করলে কঠোর ব্যবস্থা: রাজীব!

পুলিশের সংযমকে দুর্বলতা ভাববেন না, গুন্ডামি করলে কঠোর ব্যবস্থা: রাজীব!

Online Desk এপ্রিল 12, 2025
Police.jpg

নিজস্ব সংবাদাতা : ওয়াকফ ইস্যুতে কয়েকদিন ধরে অশান্ত হয়ে উঠছে মুর্শিদাবাদের কিছু এলাকা। পুলিশের সঙ্গে মারমুখী আচরণ করছে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ে উদ্বেবেগে রয়েছে রাজ্য প্রশাসন। তাই “গুন্ডামি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে”, শনিবার সাংবাদিকদের কাছে এই সতর্ক বার্তা দিলেন রাজ্য পুলিশের প্রধান।

এদিন সাংবাদিক বৈঠকে রাজীব কুমার, ‘‘মানুষের জীবন রক্ষা করা আমাদের দায়িত্ব। তাই যেখানে যতটুকু প্রয়োজন পুলিশ পদক্ষেপ করেছে। কিন্তু পুলিশের সংযমকে দুর্বলতা হিসাবে দেখবেন না। প্রয়োজনে কঠোরতম পদক্ষেপ করবে পুলিশ।’’ একই সঙ্গে যে ভাবে ঘটনার খবর ছড়াচ্ছে তাকে গুজবে বলে আখ্যা দিয়ে সাধারণ মানুষকে তিনি সতর্ক করে দিলেন। পাশাপাশি গুজব নিয়েও মানুষকে সতর্ক করেছেন রাজ্য পুলিশের প্রধান। এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম জানিয়েছেন, ‘‘গুজব তৈরির কারখানা চালানো হচ্ছে”। এ ব্যাপারে তিনিও সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন।

ওয়াকফ আইন (সংশোধনী)-র বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি ঘিরে কয়েক দিন ধরে অশান্তি চলেছে মুর্শিদাবাদের জঙ্গিপুর, সুতি, শমসেরগঞ্জে। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধেও জড়িয়েছেন বিক্ষোভকারীদের একাংশ। রাজীব জানিয়েছেন, শুক্রবার সুতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চার রাউন্ড গুলিও চালিয়েছে। দু’জন জখম হন তাতে। তবে দু’জনেই বিপন্মুক্ত। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এই প্রেক্ষিতে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছেন ডিজি। তিনি বলেন, ‘‘কেউ আইন হাতে তুলে নেবেন না। পুলিশকে সহযোগিতা করুন। গুজব ছড়িয়ে পরিস্থিতি খারাপ করবেন না।’’

সম্প্রতি কসবা কাণ্ডের পর পুলিশকে সংযত থাকার নির্দেশ দিয়েছিল রাজ্য প্রশাসন। কিন্ত সংযমের একটা সীমা রয়েছে সে কথা স্মরণ করিয়ে দিয়ে রাজ্য পুলিশের প্রধান কার্যত হুঁশিয়ারি দিলেন, ‘‘ পরিস্থিতি চরম পর্যায়ে গেলে আমরাও (পুলিশ) কঠোর এবং কঠিনতম পদক্ষেপ করব।’’ কারণ, তিনি জানিয়েছেন, ‘‘মানুষের জীবন রক্ষা করা আমাদের দায়িত্ব। প্রাণ দেওয়ার প্রয়োজন হলে পুলিশ প্রাণ দেবে। কারণ, সেটা আমাদের কর্তব্য। আর যাঁরা বদমায়েশি করছেন, তাঁরা সাবধান হোন। আগুন এবং মানুষের আবেগ নিয়ে খেলবেন না।’’

মুর্শিদাবাদের চলতি অশান্তি নিয়ে সজাগ থাকতে খোলা হয়েছে পুলিশের কন্ট্রোল রুম। যে কোনো ঝামেলার কথা ফোন করে থানায় খবর দিতে পারবেন সাধরণ মানুষ। এই অশান্তির ফলে সাধারণ মানুষের মধ্যে যে অশান্তি দেখা দিচ্ছে তা ঘোঁচাতে পুলিশের পাশাপাশি সংবাদ মাধ্যমেরও ভূমিকা গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন জাভেদ।

Continue Reading

Previous: ওয়াকফ আইন নিয়ে অশান্তি বরদাস্ত নয়, বার্তা মুখ্যমন্ত্রীর
Next: হজ ব্যবস্থাপনা খতিয়ে দেখতে সৌদি আরবে সংখ্যালঘু মন্ত্রকের সচিব

সম্পর্কিত গল্প

New-Project-18.webp

চোরবাগান-কাণ্ডে মৃত আকৃতির বাড়িতে মুখ্যমন্ত্রী, পরিবারের হাতে তুলে দিলেন ২৫ লক্ষের চেক, গুজব ছড়ানোর অভিযোগে নিশানায় বাংলাদেশ

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-15.webp

ফের তারিখ, দলত্যাগ মামলায় স্পিকারের কাছে ৩ নভেম্বর পর্যন্ত সময় চাইলেন সুদীপরা

Online Desk অক্টোবর 21, 2026
Ghostly-Portrait-Over-a-Distant-Couple.jpg

‘জেন জি’দের কাছে শিক্ষনীয় রুকমাবাঈ ! যিনি ব্রেক আপের ইতিহাসে নজির সৃষ্টিকারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক

Online Desk অক্টোবর 20, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.