Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ওয়াকফ আইন নিয়ে অশান্তি বরদাস্ত নয়, বার্তা মুখ্যমন্ত্রীর

ওয়াকফ আইন নিয়ে অশান্তি বরদাস্ত নয়, বার্তা মুখ্যমন্ত্রীর

Online Desk এপ্রিল 12, 2025
20250412_161802.jpg

ওঙ্কার ডেস্ক: তাঁর দল সংসদে সংশোধিত ওয়াকফ বিলের বিরোধতা করেছে। শুধু তাই নয় তিনি নিজে ভরা সভায় দাঁড়িয়ে বলেছেন ওয়াকফ সম্পত্তি তিনি রক্ষা করবেন। কিন্তু রাজ্যের প্রশাসনিক প্রধানের সেই কথায় ভরসা রাখতে পারছে না সংখ্যালঘু মুসলিম সমাজ। তাঁরা নিজেরা পথে নেমে এসেছেন এই আইনের বিরুদ্ধে। কোথাও কোথাও বিক্ষোভ ও প্রতিবাদ আন্দোলন থেকে ছড়াচ্ছে অশান্তি। সেই আবহে এবার সংখ্যালঘুদের সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট বার্তা ওয়াকফ নিয়ে কোনও রকম অশান্তি তিনি বরদাস্ত করবেন না।

শনিবার দুপুরে সমাজমাধ্যম এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘সেই আইনটি কিন্তু আমরা করিনি। আইনটি কেন্দ্রীয় সরকার করেছে। তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে।’ বিক্ষোভের পিছনে রাজনৈতিক দলের চক্রান্তের কথাও উল্লেখ করে তিনি লিখেছেন, ‘কিছু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে। তাদের প্ররোচনায় পা দেবেন না। আমি মনে করি, ধর্ম মানে মানবিকতা, সহৃদয়তা, সভ্যতা ও সম্প্রীতি। সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন— এই আমার আবেদন।’

উল্লেখ্য, সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মহাবীর জয়ন্তী উপলক্ষে আয়োজিত জৈন সম্প্রদায়ের অনুষ্ঠানমঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী বলেছিলেন, বাংলায় কেউ ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে পারবে না। সংখ্যালঘুদের উদ্দেশে তিনি বলেন, ‘মনে রাখবেন, দিদি থাকতে আপনাদের সম্পত্তি যাবে না।’

Post Views: 127

Continue Reading

Previous: ভারতে ৬টি নতুন প্রজাতির গুবরেপোকা আবিষ্কার বিজ্ঞানীদের, সংরক্ষণে জোর
Next: পুলিশের সংযমকে দুর্বলতা ভাববেন না, গুন্ডামি করলে কঠোর ব্যবস্থা: রাজীব!

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.