Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ভারতে ৬টি নতুন প্রজাতির গুবরেপোকা আবিষ্কার বিজ্ঞানীদের, সংরক্ষণে জোর

ভারতে ৬টি নতুন প্রজাতির গুবরেপোকা আবিষ্কার বিজ্ঞানীদের, সংরক্ষণে জোর

Online Desk এপ্রিল 12, 2025
20250412_152745.jpg

ওঙ্কার ডেস্ক: ছয়টি নতুন প্রজাতির গুবরেপোকা আবিষ্কার করলেন জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা। এই কাজে সহযোগিতা করেছেন জার্মানির মিউজিয়াম এ কেয়েনিগের গবেষকরাও। উত্তর-পূর্ব ভারত এবং পশ্চিমঘাট পর্বতমালা এলাকা থেকে এই গুবরেপোকাগুলির সন্ধান মিলেছে।

গবেষক দলে ছিলেন জুলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার গবেষক ডক্টর দেবাংশু গুপ্ত, ডক্টর দেবিকা ভুঁইয়া এবং ডক্টর কৈলাশ চন্দ্র এবং মিউজিয়াম এ কেয়েনিগের বিজ্ঞানী ডক্টর ডার্ক আরেনস। গবেষক দলটি পোকার নমুনাগুলি নিখুঁতভাবে পরীক্ষা করে তাদের নামকরণ করেছেন।

নতুন যে ছয়টি গুবরেপোকা চিহ্নিত করা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে মালাদেরা চাম্পাইনসিস (Maladera champhaiensi); এটি মিজোরাম এর চাম্পাই এলাকায় পাওয়া গিয়েছে। আরেকটি হল নিওসেরিকা চুরাচাঁদপুরেনসিস (Neoserica churachandpurensis); এটি পাওয়া গিয়েছে মনিপুর এর চুরাচাঁদপুরে। তৃতীয়টি হল মালাদেরা বরসিংহ (Maladera barasingha) ভারতীয় হরিণের সঙ্গে মিল থাকায় এমন নামকরণ করা হয়েছে। চতুর্থটি হল মালাদেরা লুমলায়েনসিস (Maladera lumlaensis); অরুণাচল প্রদেশের লুমলা এলাকার নামে নামাঙ্কিত করা হয়েছে। পঞ্চমটি হল সেরিকা সুবানসিরিয়েনসিস (Serica subansiriensis), এটির নামকরণ করা হয়েছে অরুণাচল প্রদেশের সুবানসিরির নামে। নতুন আবিষ্কৃত হওয়া আরেকটি গুবরেপোকা হল মালাদেরা ওনাম (Maladera onam) কেরলে এর খোঁজ মেলায় সে রাজ্যের ওনাম উৎসব এর নামে নামকরণ করা হয়েছে।

বিষয়টি নিয়ে জুলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার অধিকর্তা ডক্টর ধৃতি বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই গবেষণাটি বৈজ্ঞানিক জ্ঞান এবং সংরক্ষণের ফলাফলের অগ্রগতিতে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বপূর্ণ ভূমিকা এবং কীটপতঙ্গের জীববৈচিত্র্যের অনুসন্ধান এবং ডকুমেন্টেশনের প্রয়োজনীয়তাকে ইঙ্গিত করে।’ তিনি আরও বলেন, ‘এই গবেষণাটি ট্যাক্সোনমিক স্টাডিজ এবং আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বকে তুলে ধরেছে। পাশাপাশি, জীববৈচিত্র্য সংরক্ষণ, সঠিকভাবে প্রজাতি চিহ্নিতকরণ এবং তা নথিভুক্ত করার ওপর গুরুত্ব দিয়েছে। বিজ্ঞানীরা সংরক্ষণ পরিকল্পনা এবং পরিচালনার জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করছেন। আমরা আঞ্চলিক জীববৈচিত্র্য সম্পর্কে আমাদের উপলব্ধি আরও বাড়ানোর জন্য এবং এর সুরক্ষার কৌশলগুলি দৃঢ় করার জন্য, বিশেষত, উত্তর-পূর্ব ভারতে নমুনা সংগ্রহ প্রচেষ্টা বাড়ানোর আহ্বান জানাই।’

Continue Reading

Previous: দুর্নীতির বিরুদ্ধে গান গেয়ে ভাইরাল মনীন্দ্র বর্মণের ভিডিও
Next: ওয়াকফ আইন নিয়ে অশান্তি বরদাস্ত নয়, বার্তা মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.