Skip to content
এপ্রিল 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • দুর্নীতির বিরুদ্ধে গান গেয়ে ভাইরাল মনীন্দ্র বর্মণের ভিডিও

দুর্নীতির বিরুদ্ধে গান গেয়ে ভাইরাল মনীন্দ্র বর্মণের ভিডিও

Online Desk এপ্রিল 12, 2025
Manindra.jpg

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম বঙ্গের প্রশাসনিক ব্যর্থতা জনসমক্ষে তুলে ধরতে গানকেই অস্ত্র হিসেবে ব্যবহার করে রীতিমত ভাইরাল উত্তরের শিল্পী মনীন্দ্র বর্মণের একটি ভিডিও।

এমনিতেই বাংলার যে কোনো আন্দোলনে গানের ভূমিকা অপরিসীম। গান শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এক শক্তিশালী প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার হয়েছে যুগে যুগে। ভাষা আন্দোলনে “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানটি যেমন আন্দোলনকারীদের মনোবল জুগিয়েছিল, তেমনি “জয় বাংলা, বাংলার জয়” বা “মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি” গানগুলোও যোদ্ধা ও সাধারণ মানুষের মনে সাহস ও দেশপ্রেমের আগুন জ্বালিয়েছিল। ব্রিটিশ সরকারের দমনপীড়ন থেকে রক্ষা পেতে এক সময় বিদ্রোহী কবি নজরুল ইসলাম বেঁধে ছিলেন গান- “কারার ওই লৌহ কপাট”।

গানের মাধ্যমে বাঙালি তার প্রতিবাদ জানিয়েছে, অধিকার দাবি করেছে এবং ঐক্যবদ্ধ হয়েছে। লালন, নজরুল, রবীন্দ্রনাথ, হাছন রাজা—তাঁদের গান শুধুমাত্র সুর নয়, ছিল সামাজিক বার্তা ও বিদ্রোহের রূপও। গণসংগীত ও বিপ্লবী গান বাংলার রাজনৈতিক আন্দোলনকে তীব্র করেছে, জনমানুষের মনে আন্দোলনের গুরুত্ব ছড়িয়ে দিয়েছে। বাংলার প্রতিটি আন্দোলনে গান ছিল আবেগ, শক্তি ও প্রতিরোধের এক অবিচ্ছেদ্য হাতিয়ার।

সাম্প্রতিক কালে বাংলাদেশের নয়া অভ্যুত্থান, সমাজ মাধ্যমে বহুল প্রচার পেয়েছিলো ইথুন বাবুর লেখা , ‘দেশটা তোমার বাপের নাকি’ গানটা। সেই গানের আদলে গান বেঁধেছেন মনীন্দ্র। রাজ্যের প্রশাসনিক ব্যর্থতা জনসমক্ষে তুলে ধরতে সেই একই অস্ত্রের ব্যবহার করে রিতিমত ভাইরাল, উত্তরের শিল্পী মনীন্দ্র বর্মন।

Post Views: 341

Continue Reading

Previous: নাগপুরে অ্যালুমিনিয়াম ফয়েল তৈরির কারখানায় অগ্নিকাণ্ড, মৃত্যু ৫ জনের
Next: ভারতে ৬টি নতুন প্রজাতির গুবরেপোকা আবিষ্কার বিজ্ঞানীদের, সংরক্ষণে জোর

সম্পর্কিত গল্প

voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.