Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • প্রশাসন উদাসীন, সুবর্ণরেখার উপর কাঠের সেতু তৈরি করল এলাকার মানুষ

প্রশাসন উদাসীন, সুবর্ণরেখার উপর কাঠের সেতু তৈরি করল এলাকার মানুষ

Online Desk জানুয়ারি 6, 2024
ব্রিজ.jpg

অরূপ ঘোষ, ঝাড়্গ্রাম : বারবার প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি। তাই এক প্রকার বাধ্য হয়েই গ্রামের মানুষজন উদ্যোগ নিয়ে সুবর্ণারেখা নদীর উপর বানিয়ে ফেললেন কাঠের সেতু। আর এই সেতু তৈরি হওয়ায় উপকৃত হচ্ছেন এলাকার বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ।

রাত বিরেতে চিকিৎসার প্রয়োজন হলে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছতে প্রাণ হাতে নিয়ে সুবর্ণরেখা নদী পেরোতে হয় ঝাড়খন্ড রাজ্যের মানুষজন থেকে শুরু করে নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকার মানুষজনকে। নদী পথে নৌকা করে না হলে প্রায় ৩০ – ৪০ কিলোমিটার রাস্তা হেঁটে সাধারণ মানুষকে গোপীবল্লভপুর বাজারের বুকে পৌঁছাতে হয় নানান প্রয়োজনীয় কাজে। এলাকার এই সমস্যার কথা ভেবে গোপীবল্লভপুর ১ নং ব্লকের আসনবনী গ্ৰামের নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা নিজ উদ্যোগে সুবর্ণরেখা নদীর উপর গড়ে তুললেন আস্ত একটি ফেয়ারওয়েদার ব্রীজ। গ্রামবাসীদের যৌথ প্রচেষ্টায় তৈরি কাঠের সেতুর উপর শুরু হয়েছে যাতায়াত।

স্বাভাবিকভাবেই দীর্ঘ ৪০ থেকে ৫০ কিলোমিটার রাস্তা মাত্র ৮ – ১০ কিলোমিটারের মধ্যে এসে যাওয়ায় খুশি এলাকার মানুষজন। আসনবনী গ্ৰামের বাসিন্দারা জানান, ব্রিজ হতে একদিকে যেমন যোগাযোগের ব্যবস্থা হল তেমনি ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও সাধারণ মানুষের অনেকটাই সুবিধা হল।

Post Views: 73

Continue Reading

Previous: চিকিৎসায় গাফিলতির অভিযোগ জলপাইগুড়ি সদর হাসপাতালে
Next: একটু ঠান্ডা পড়তেই দলা দলা চুল উঠছে? দেখে নিন মুশকিল আসান টোটকা

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.