Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ঝাড়গ্রাম তৃণমূলের বিজয়া সম্মেলোনিতে গেরুয়া শিবিরের শতাধিক কর্মী, ঘনত্ব বাড়ল ঘাসফুলের

ঝাড়গ্রাম তৃণমূলের বিজয়া সম্মেলোনিতে গেরুয়া শিবিরের শতাধিক কর্মী, ঘনত্ব বাড়ল ঘাসফুলের

Online Desk অক্টোবর 13, 2025
Jhargram-TMC.jpg

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। যদিও তার বহু আগে থেকেই রাজ্য রাজনীতিতে বেজে গেছে নির্বাচনের ভেরী। এই আবহে গেরুয়া শিবিরে ধস! তৃণমূলের বিজয়া সম্মিলনীতে শতাধিক বিজেপি কর্মী-সমর্থক জোড়াফুল শিবিরে যোগদান করলেন। ছাব্বিশের ভোটের আগে ঝাড়গ্রামে ধাক্কা খেল পদ্ম ব্রিগেড। সেই সঙ্গেই এতে তৃণমূলের মনোবল আরও বৃদ্ধি পাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

রবিবার ঝাড়গ্রামের নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানিতে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলোনিতেই ঘটে গেলো এই দলবদলের তোড়জোড়। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তৃণমূলের অসংখ্য দলীয় কর্মী ও সমর্থক। সেই অনুষ্ঠানে লক্ষ্য করা যায় বহু গণ্য মান্য ব্যক্তির সমাহার এবং তার সঙ্গে কার্যত চমক লাগিয়ে বিজেপি ছেড়ে শতাধিক কর্মী-সমর্থক যোগ দিলেন তৃণমূলে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু, গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডা. খগেন্দ্রনাথ মাহাতো, নয়াগ্রাম ব্লক তৃণমূল সভাপতি রমেশ রাউৎ, জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্র সহ অন্যান্য জেলা নেতৃত্ব। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে একাদিক গুণীজনেদের সমর্ধনা দেওয়া হয়। পাশাপাশি একই মঞ্চে শতাধিক বিজেপি কর্মীর হাতে তৃণমূল পতাকা তুলে দেন তৃণমূল নেতৃত্ব। আগামী বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের সংগঠন মজবুত করার লক্ষ্যে তৎপর শাসক দল। এদিন বিরোধী দল থেকে একসঙ্গে এত কর্মী যোগদানের ফলে শাসক দলের মনোবল বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

Post Views: 197

Continue Reading

Previous: কালীপুজোয় শব্দবাজি ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তৎপর লালবাজার, উদ্যোক্তা ও প্রশাসনিক কর্তাদের নিয়ে জরুরি বৈঠক ডাকলেন পুলিশ কমিশনার
Next: দুর্গাপুর ধর্ষণকান্ডে গ্রেফতার পাঁচ জন অভিযুক্তই; সোমবার পেশ করা হবে দুর্গাপুর মহকুমা আদালতে

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026
FYG.png

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই দুর্যোগের আশঙ্কা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.