Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কালীপুজোয় শব্দবাজি ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তৎপর লালবাজার, উদ্যোক্তা ও প্রশাসনিক কর্তাদের নিয়ে জরুরি বৈঠক ডাকলেন পুলিশ কমিশনার

কালীপুজোয় শব্দবাজি ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তৎপর লালবাজার, উদ্যোক্তা ও প্রশাসনিক কর্তাদের নিয়ে জরুরি বৈঠক ডাকলেন পুলিশ কমিশনার

Online Desk অক্টোবর 13, 2025
Diwali.jpg

নিজস্ব সংবাদদাতা : হাতে মাত্র আর কয়েকটা দিন। চলতি মাসের ২০ তারিখে কালীপুজো। আর কালীপুজো মানেই বাজির প্রসঙ্গ উঠে আসবেই। সেক্ষেত্রে আলোর উৎসবে আলোর বাজিতে কোন নিষেধাজ্ঞা না থাকলেও শব্দবাজির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জোরালো ভাবেই সামনে আসে। এক্ষেত্রে প্রতিবছরই প্রশাসনিক তৎপরতা চোখে পড়ে, এ বছরও তারা অন্যথা হলো না। দুর্গাপুজো নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার পর এ বার কালীপুজো ও দীপাবলিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে বিশেষ প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুলিশ।

আগামী ১৫ অক্টোবর আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে শহরের সব কালীপুজো উদ্‌যাপন কমিটির প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। প্রসঙ্গত উল্লেখ্য কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই দীপাবলির রাতে শব্দদূষণ রোধে ৯০ ডেসিবেল সীমা বেঁধে দিয়েছে। সেই নির্দেশের বাস্তবায়ন নিয়েই আলোচনা হবে বৈঠকে। আগামী ১৫ তারিখ বিকেল চারটে থেকে শুরু হবে এই গুরুত্বপূর্ণ বৈঠক।

জানা যাচ্ছে, বৈঠকে উপস্থিত থাকবেন কলকাতার নামী কালীপুজো উদ্‌যাপন কমিটিগুলির দু’জন করে প্রতিনিধি। পাশাপাশি উপস্থিত থাকবেন কলকাতা পুরসভা, সিইএসসি, দমকল দফতর এবং রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকেরাও। পুলিশ কমিশনার মনোজ ভার্মার নেতৃত্বে বৈঠকে কলকাতার সব থানার ওসি এবং পদস্থ আধিকারিকেরাও উপস্থিত থাকবেন। কমিশনার নিজে পুরো বিষয়টির অগ্রগতি তদারকি করবেন। উৎসবের দিনগুলিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, মোবাইল প্যাট্রল ভ্যান এবং ড্রোনের মাধ্যমে নজরদারি বাড়ানো হবে বলেও সূত্রের খবর। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, শব্দবাজি রুখতে এ বারের অভিযান হবে সম্পূর্ণ জ়িরো টলারেন্স নীতিতে।

Post Views: 196

Continue Reading

Previous: পাক-আফগান সংঘর্ষে নিহতদের সংখ্যা প্রকাশ করল ইসলামাবাদ; ভারতের যোগসূত্রের দাবি করলেন মুনির
Next: ঝাড়গ্রাম তৃণমূলের বিজয়া সম্মেলোনিতে গেরুয়া শিবিরের শতাধিক কর্মী, ঘনত্ব বাড়ল ঘাসফুলের

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.