Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • লালমাটির সুর, লোকসংস্কৃতির গন্ধ আর শীতের ভিড়ে ঝাড়গ্রামের রবীন্দ্র পার্কে জমজমাট পর্যটনমেলা, উদ্বোধনে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা

লালমাটির সুর, লোকসংস্কৃতির গন্ধ আর শীতের ভিড়ে ঝাড়গ্রামের রবীন্দ্র পার্কে জমজমাট পর্যটনমেলা, উদ্বোধনে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা

Online Desk ডিসেম্বর 7, 2025
Lal-1.jpg

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : শীতের শুরুতেই রবিবার ঝাড়গ্রামের হৃদয়, রবীন্দ্র পার্কে খুলে গেল লালমাটির হাট। জঙ্গলমহলের সংস্কৃতি, শিল্প ও লোকজ ঐতিহ্যকে সামনে রেখে আয়োজিত এই হাট এ বছর পঞ্চম বর্ষে পদার্পণ করল।

২০২১ সালে সূচিত এই প্রকল্প ইতিমধ্যেই পর্যটন ও স্থানীয় অর্থনীতিকে নতুন গতি দিয়েছে। পার্কের সবুজ পরিবেশ ও খোলা বাতাসে সাজানো স্টলগুলিতে চোখ ফেরানোর উপায় নেই। স্থানীয় হস্তশিল্প, টোকরি ও দস্তার কাজ, আঁদরাকাঠের অলংকার, কাঠের নকশা, সাঁওতালি সাংস্কৃতিক উপকরণ থেকে শুরু করে জঙ্গলমহলের ঐতিহ্যবাহী খাদ্যরসনার আয়োজন।

শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের অনুকরণে হলেও ঝাড়গ্রামের এই হাট ক্রমেই তৈরি করেছে নিজস্ব পরিচিতি এবং শিল্পীদের হাতের কাজে ফুটে উঠছে লালমাটির অঞ্চলের রঙিন স্বর ও সংস্কৃতি।

সম্পূর্ণ মহিলা পরিচালিত ‘লালমাটির হাট’ ইতিমধ্যেই স্থানীয় নারী-উদ্যোক্তাদের স্বনির্ভরতার পরিধি বাড়িয়েছে। পর্যটন মরসুমে বর্ধিত জমায়েত, বিক্রিবাটা ও পরিচিতির জেরে তাদের অর্থনৈতিক সুরক্ষাও নিশ্চিত হচ্ছে বলে জানাচ্ছেন উদ্যোক্তারা।

শীতের হিমেল ছোঁয়া নামতেই জঙ্গলমহলে বেড়েছে পর্যটক আনাগোনা। সেই আবহেই রবিবারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বন দফতরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। বিভিন্ন স্টল ঘুরে দেখে শিল্পীদের উৎসাহ দেন তিনি।

লালরঙা মাটির গন্ধ, আদিবাসী শিল্পের স্পর্শ, লোকজ গান ও পিঠেপুলির স্বাদ— সব মিলিয়ে ঝাড়গ্রামের লালমাটির হাট এবারও শীতের পর্যটন-নগরীর অন্যতম আকর্ষণ হয়ে উঠল।

Post Views: 82

Continue Reading

Previous: ছুটির মরশুমে চা বাগান ভ্রমণে শাবকসহ মা হাতি
Next: গোষ্ঠীদ্বন্দ্বে ফের খুন তৃণমূল কর্মী ! অভিযোগের তীর অনুব্রত-কাজল অনুগামীদের দিকে

সম্পর্কিত গল্প

Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026
Untitled-S.png

৪০ কোটির অত্যাধুনিক মৎস্যবন্দর, বিপদে সুন্দরবনের পরিবেশ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.