Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ইউজিসি বিধি নিয়ে জেএনইউ-এর উপাচার্যের বিতর্কিত মন্তব্য, পদত্যাগ চাইল ছাত্র ইউনিয়ন

ইউজিসি বিধি নিয়ে জেএনইউ-এর উপাচার্যের বিতর্কিত মন্তব্য, পদত্যাগ চাইল ছাত্র ইউনিয়ন

Online Desk ফেব্রুয়ারি 21, 2026
IMG_20260221_140356.jpg

ওঙ্কার ডেস্ক: শিক্ষা প্রতিষ্ঠানে বর্ণবৈষম্য রোধে নয়া বিধি এনেছিল ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন বা ইউজিসি। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে। এই আবহে ইউজিসি বিধি নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তিশ্রী ধুলিপুদি পণ্ডিত। তাঁর মন্তব্যকে ‘স্পষ্টভাবে বর্ণবাদী বক্তব্য’ বলে নিন্দা জানিয়েছে ছাত্র ইউনিয়ন। সেই সঙ্গে উপাচার্যের পদত্যাগ দাবি করেছে পড়ুয়ারা।

ইউনিয়ন-এর অভিযোগের প্রেক্ষিতে, উপাচার্য বলেন, ‘আমি তা বলতে চাইনি, আমি বোঝাতে চেয়েছিলাম যে ওকস এভাবেই ইতিহাস লিখেছেন।’ তাঁর আরও সংযোজন, ‘যারা ওকসের বিরোধিতা করেছিলেন তাদের কাল্পনিক জগৎ তৈরি হওয়ার কথা ছিল।’ ইউনিয়নের অভিযোগ, ১৬ ফেব্রুয়ারি ৫২ মিনিটের একটি পডকাস্ট প্রকাশ্যে এসেছে। যেখানে উপাচার্য ইউনিয়নের পদাধিকারীদের বহিষ্কার, ‘বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবিরোধী ভাবমূর্তি’ এবং ইউজিসি ইক্যুইটি বিধি উল্টে দেওয়ার কথা বলেছেন। এই আবহে শুক্রবার এক বিবৃতি দিয়েছে ছাত্র ইউনিয়ন। তাতে উপাচার্যের পদত্যাগ দাবি করেছে পড়ুয়ারা। বিবৃতিতে বলা হয়েছে, ‘একটি পডকাস্টে উপাচার্যের স্পষ্টতই বর্ণবাদী বক্তব্যে আমরা হতবাক।’

পড়ুয়াদের ইউনিয়নের দাবি, ইউজিসি বিধি নিয়ে উপাচার্যের মন্তব্য অপ্রয়োজনীয়। বিবৃতিতে উপাচার্যের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে ইউনিয়ন অভিযোগ করেছে, তাঁর মন্তব্য ‘বিশ্ববিদ্যালয় এবং জন পরিসরে অবিচার, বর্ণ আধিপত্য এবং চিরস্থায়ী পদ্ধতিগত বর্জনের ঘটনাক্রম’ প্রতিফলিত করে। জেএনইউএসইউ ২১ ফেব্রুয়ারি উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রতিবাদ দিবস পালনের জন্য বিভিন্ন ক্যাম্পাসের ইউনিয়ন, ছাত্র সংগঠন এবং পড়ুয়াদের কাছে আর্জি জানিয়েছে।

Post Views: 198

Continue Reading

Previous: মীরাকে দেখা যাচ্ছে না বহুদিন, সমাজমাধ্যমে তন্বী লিখলেন ‘বিদায় বলা খুব কঠিন…..’
Next: ৫০ বছর পর ফের চাঁদে মানুষ পাঠাচ্ছে নাসা, অভিযানের সময় জানাল মহাকাশ গবেষণা সংস্থা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.