Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ৫০ বছর পর ফের চাঁদে মানুষ পাঠাচ্ছে নাসা, অভিযানের সময় জানাল মহাকাশ গবেষণা সংস্থা

৫০ বছর পর ফের চাঁদে মানুষ পাঠাচ্ছে নাসা, অভিযানের সময় জানাল মহাকাশ গবেষণা সংস্থা

Online Desk ফেব্রুয়ারি 21, 2026
20260221_143239.jpg

ওঙ্কার ডেস্ক: চাঁদের কক্ষপথে কোনও মানুষ গিয়েছে, তার ৫০ বছর অতিক্রান্ত। অর্ধ শতাব্দী পর আবার পৃথিবীর উপগ্রহে মানুষ পাঠাতে চলেছে মার্কিন গবেষণা সংস্থা নাসা। শুক্রবার নাসার তরফে আর্টেমিস ২-এর উৎক্ষেপণের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৬আর্চ এই অভিযান হবে বলে জানানো হয়েছে। এটি হবে চাঁদে প্রথম ক্রু-ফ্লাইবাই মিশন।

মার্কিন মহাকাশ সংস্থার একজন ঊর্ধ্বতন কর্তা লরি গ্লেজ বলেছেন, নির্ধারিত সময়ে অভিযান শুরু করতে প্যাডের কাজ, ফ্লাইট প্রস্তুতি পর্যালোচনা এবং মহড়া বিশ্লেষণ করতে হবে। তাঁর কথায়, ‘আমাদের এই সমস্ত বিষয়গুলি সফলভাবে নেভিগেট করতে হবে। যাতে ৬ মার্চ খুব ভাল অবস্থানে রাখে আমাদের।’ উল্লেখ্য বৃহস্পতিবার নাসা বিশাল এসএলএস রকেটের উৎক্ষেপণের মহড়া সম্পন্ন করেছে। ফেব্রুয়ারির শুরুতে যান্ত্রিক সমস্যা হয়েছিল, যে কারণে আর্টেমিস ২ মিশনের উৎক্ষেপণের পূর্ববর্তী মহড়া সংক্ষিপ্ত করা হয়। কিন্তু বৃহস্পতিবার, মার্কিন মহাকাশ সংস্থা জানিয়েছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগিয়েছে, কাউন্টডাউনে ‘টি ২৯ সেকেন্ড’ এ শেষ হয়েছে।

শুক্রবার নাসার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান জানান, ফেব্রুয়ারির শুরুতে প্রথম কাউন্টডাউন মহড়ায় হাইড্রোজেন লিকের কারণে যে সমস্যা দেখা দিয়েছিল, দ্বিতীয় মহড়ায় তা কাটিয়ে ওঠা গিয়েছে। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘এই পরীক্ষা ছিল চাঁদের পরিবেশে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তনের পথে একটি বড় অগ্রগতি।’ উৎক্ষেপণ সফল হলে শুরু হবে প্রায় ১০ দিনের মহাকাশযাত্রা। মিশনে যে চার নভোচারী অংশ নিচ্ছেন তারা হলেন রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির নভোচারী জেরেমি হ্যানসেন।

Post Views: 215

Continue Reading

Previous: ইউজিসি বিধি নিয়ে জেএনইউ-এর উপাচার্যের বিতর্কিত মন্তব্য, পদত্যাগ চাইল ছাত্র ইউনিয়ন
Next: ব্যক্তিত্বের অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ নির্দেশ, বলি অভিনেত্রী কাজলের স্বপক্ষে রায় আদালতের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.