Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ব্যক্তিত্বের অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ নির্দেশ, বলি অভিনেত্রী কাজলের স্বপক্ষে রায় আদালতের

ব্যক্তিত্বের অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ নির্দেশ, বলি অভিনেত্রী কাজলের স্বপক্ষে রায় আদালতের

Online Desk ফেব্রুয়ারি 21, 2026
sd.png

ওঙ্কার ডেস্ক: ডিজিটাল যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিপফেক প্রযুক্তির বাড়বাড়ন্ত সীমাহীন, বিশেষত যে ব্যক্তিরা পরিচিত মুখ কিংবা অভনেতা-অভিনেত্রী তাঁদের ক্ষেত্রে এই প্রবণতা বেশি লক্ষ্যণীয়। এবার ব্যক্তিত্বের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল দিল্লি হাইকোর্ট। সম্প্রতি বলি অভিনেত্রী কাজলের ব্যক্তিত্বের অধিকার সুরক্ষায় একটি তাৎপর্যপূর্ণ অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করেছে আদালত।
বিচারপতি জ্যোতি সিং’র একক বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, কাজলের নাম, ছবি, কণ্ঠস্বর বা তাঁর পরিচয়ের সঙ্গে যুক্ত কোনও কিছুই অনুমতি ছাড়া বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না। তা পণ্যের প্রচার হোক বা ডিজিটাল কনটেন্ট সব ক্ষেত্রেই তাঁর অনুমতি বাধ্যতামূলক। অন্যদিকে, কাজলকে নিয়ে অনলাইনে প্রকাশিত অশ্লীল ও কুরুচিকর কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশও দেওয়া হয়েছে। অভিনেত্রীর হয়ে আদালতে সওয়াল করা আইনজীবী প্রবীণ আনন্দ বলেন, ডিজিটাল দুনিয়ায় ব্যক্তিত্বের অপব্যবহার ঠেকাতে আইনি সুরক্ষা এখন অত্যন্ত জরুরি।
উল্লেখযোগ্যভাবে, সাম্প্রতিক সময়ে বিনোদন, ক্রীড়া, রাজনীতি ও সোশ্যাল মিডিয়ার বহু পরিচিত মুখ তাঁদের ব্যক্তিত্বের অধিকার রক্ষায় আদালতের দ্বারস্থ হয়েছেন। এর আগে একাধিক তারকাকেও একই ধরনের আইনি সুরক্ষা দিয়েছে আদালত। তবে আদালত একইসঙ্গে মতপ্রকাশের স্বাধীনতার বিষয়টিকেও গুরুত্ব দিয়েছে।

Post Views: 185

Continue Reading

Previous: ৫০ বছর পর ফের চাঁদে মানুষ পাঠাচ্ছে নাসা, অভিযানের সময় জানাল মহাকাশ গবেষণা সংস্থা
Next: বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল কোর্টে, তার মাঝে স্ত্রীকে গুলি করে খুন বিহারের ব্যক্তির

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.